Tuesday, June 23, 2026

একসপ্তাহের মধ্যেই পান্নুর সঙ্গীর জামিন, হুমকি ডোভালকে

Date:

Share post:

কানাডায় (Canada) গ্রেফতারের ঠিক এক সপ্তাহের মাথায় জামিনে মুক্তি পেলেন খলিস্তানি রেফারেন্ডাম কোঅর্ডিনেটর ইন্দ্রজিৎ সিং গোসাল। শিখস ফর জাস্টিস (Sikhs for Justice)-এর প্রধান গুরপতওয়ান্ত সিং পান্নুনের (Gurpatwant Singh Pannun) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইন্দ্রজিৎকে সম্প্রতি অস্ত্র রাখার অভিযোগে আটক করেছিল কানাডার নিরাপত্তা সংস্থা।

তবে তাঁর মুক্তির পর ফের উত্তেজনা ছড়িয়েছে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কে। জেল থেকে ছাড়া পেয়েই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালকে সরাসরি হুমকি দিয়েছেন গোসাল, “২৩ নভেম্বর খলিস্তানি গণভোট আয়োজন করছি। দিল্লি হবে খলিস্তান।”
সম্প্রতি দিল্লিতে কানাডার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাথালি দ্রুইনের সঙ্গে বৈঠকে বসেছিলেন অজিত ডোভাল। ঠিক তার পরপরই গ্রেফতার হন গোসাল। ভারতীয় গোয়েন্দাদের পক্ষ থেকে কানাডা প্রশাসনকে তাঁর আর্থিক লেনদেন, পান্নুনের সঙ্গে যোগাযোগ এবং অস্ত্র ব্যবহারের তথ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি সরবরাহ করা হয়েছিল।

ইন্দ্রজিৎ সিং গোসালের জামিন এবং প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে হুমকি উসকে দিয়েছে নতুন করে কূটনৈতিক উত্তেজনা। বিশেষ করে যেখানে ভারত খলিস্তানি বিচ্ছিন্নতাবাদ নিয়ে আন্তর্জাতিক মহলে বারবার সরব হয়েছে, সেখানে কানাডায় এমন একটি বিতর্কিত চরিত্রের দ্রুত জামিনপ্রাপ্তি ঘিরে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহল।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...