Tuesday, June 23, 2026

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

Date:

Share post:

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit Shah) স্বরাষ্ট্র মন্ত্রক। এবার তাই তার বিরুদ্ধে কঠিন জাতীয় নিরাপত্তার আইনে গ্রেফতারির কথা জানানো হল। এবং গ্রেফতারের পরই তাকে লাদাখ থেকে বহু দূরে রাজস্থানে (Rajasthan) সরিয়ে নিয়ে যাওয়া হল। এই বল প্রয়োগের বিরুদ্ধে যাতে আন্দোলন দানা বাঁধতে না পারে, তার জন্য বন্ধ করে দেওয়া হল লেহ (Leh) শহরের ইন্টারনেট সংযোগ।

পরিবেশকর্মী সোনম ওয়াংচুর বক্তৃতাতেই লাদাখের লেহ (Leh) শহরে কয়েক হাজার যুব সমাজের প্রতিনিধিরা জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) এমন অভিযোগের পরে সোনম দাবি করেছিলেন, এইভাবে আন্দোলন সংঘটিত করার জন্যই যদি তাঁকে জেলে যেতে হয় তাতেও তাঁর আপত্তি নেই। আর সেটাই হল শুক্রবার। লে এপেক্স বডি (LAB) ও সোনম যৌথভাবে সাংবাদিক বৈঠক করার আগেই তাঁকে গ্রেফতার করা হল। প্রাথমিকভাবে জানানো হয়নি কোন ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। যাতে ল্যাব-এর নেতৃত্ব সাংবাদিক বৈঠক থেকে তা প্রকাশ করে না দিতে পারেন।

পরে জানানো হয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (NSA) অনুযায়ী গ্রেফতার করা হয়েছে সোনমকে (Sonam Wangchuk)। যার ফলে তাঁকে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে বিচার কাজ চালাতে পারবে কেন্দ্রের সরকার। সেই মতো শুক্রবার সন্ধ্যাতেই লাদাখ থেকে রাজস্থানের যোধপুর নিয়ে যাওয়া হয় সোনামকে। সেই সঙ্গে এই ধারা যোগ করায় তাঁর জামিনও সহজ হবে না।

আরও পড়ুন: লাদাখে গুলি চালিয়ে খুন করল যারা, এবার তাদের হাতেই গ্রেফতার প্রতিবাদী সোনম!

এরপরেই ল্যাব-এর প্রশ্ন, তবে গুলি চালানোর অভিযোগের বিচার করবে কে? কারা বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ বিক্ষোভ জমায়েতে গুলি চালালো, তার উত্তর দেবে কে? কাশ্মীরের ডোডা জেলা থেকে যে পর্যটকরা এসেছিলেন লেহ শহরে, তাঁরা প্রতিবাদী ছিলেন না। তাঁদের আহত করল কে?

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...