Sunday, May 31, 2026

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

Date:

Share post:

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে এই সমস্যায় জেরবার হন রাজ্যবাসী। এবার এক অ্যাপেই সমাধান এনে দিল রাজ্য পুলিশ। অ্যাপের নাম ‘সবার পূজা’ (Sabar Puja)। এই অ্যাপ (App) ডাউনলোড করলেই মিলবে সহজে সমাধান।

কী রয়েছে এই অ্যাপে –
কাছাকাছি পুজো মণ্ডপ কোথায়
সমস্যায় পড়লে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ
আশেপাশে কোথায় যানজট আর কোথায় সহজ রাস্তা
কাছাকাছি শৌচাগার কোথায়
কাছাকাছি পুজো মণ্ডপের প্রতিমা ও মণ্ডপের ছবি

কীভাবে সাহায্য –
অ্যাপে গেলেই চাওয়া হবে আপনার লোকেশন। জেলা শহর থেকে শহর কলকাতার যে সব জায়গায় মিলবে সাহায্য – বিধাননগর, ব্যারাকপুর, হাওড়া, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, চন্দননগর, পূর্ব বর্ধমান, বারুইপুর ও ডায়মন্ড হারবার এলাকা।

আরও পড়ুন: খোলেনি দেশপ্রিয় পার্ক: চতুর্থীতেই শহর থেকে গ্রামে পুজো মণ্ডপে দর্শনার্থীর ঢল

পুজো দেখতে বেরোনোর আগে নিজেদের ফোনে এই অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ রাজ্য পুলিশের। জানানো হচ্ছে, পুজোর আনন্দে এবার সঙ্গী রাজ্য পুলিশের বিশেষ অ্যাপ ‘সবার পুজো’ (Sabar Puja)। আরও বেশি স্মার্ট পথে পুজো রেডি হওয়ার ডাক রাজ্য পুলিশের।

https://x.com/WBPolice/status/1971402577171423359

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...