Thursday, March 26, 2026

কলকাতা শ্রী’র শিরোপা উঠল কাদের মাথায়, উত্তর-দক্ষিণ সমানে-সমানে টক্কর

Date:

Share post:

প্রকাশিত হল ‘কলকাতা শ্রী ২০২৫’। ষষ্ঠীর দুপুরে কলকাতার পুজো প্যান্ডেলগুলির মধ্যে সেরাদের নাম প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। প্রতিবছরের মতো এবারও উত্তর কলকাতা বনাম দক্ষিণ কলকাতার পুজো প্যান্ডেলগুলি সমানে-সমানে টক্কর দিয়েছিল। কিন্তু তার মধ্যে থেকেই সেরা পুজো, সেÎরা প্রতিমা, সেরা বিষয়, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ-সহ মোট ৯টি ক্যাটাগরিতে শহরের সেরা পুজোগুলিকে বেছে নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ও তাঁর দল। রবিবার ষষ্ঠীর দুপুরে কলকাতা পুরভবনে সেই তালিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন মহানাগরিক। সঙ্গে ছিলেন পুর-কমিশনার ধবল জৈন, মেয়র পারিষদ দেবাশিস কুমার, সন্দীপন সাহা-সহ অন্যরা।
এবার ‘সেরার সেরা’ ক্যাটাগরিতে ‘কলকাতা শ্রী’র শিরোপা জিতেছে কেন্দুয়া শান্তি সংঘ, পূর্বাচল শক্তি সংঘ, টালা প্রত্যয় ও সুরুচি সংঘ। ‘সেরা পুজো’র শিরোপা জিতেছে আলিপুর সর্বজনীন, বালিগঞ্জ কালচারাল, কাশী বোস লেন ও বেহালা নতুন দল। সেরা প্রতিমায় নজর কেড়েছে অশোকনগর সর্বজনীন, খিদিরপুরের ৭৪ পল্লি সর্বজনীন, নলীন সরকার স্ট্রিট ও গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। সেরা বিষয় বিভাগে পুরষ্কার জিতেছে নাক্তলা উদয়ন সংঘ, নেতাজিনগর নাগরিকবৃন্দ, বেহালা ফ্রেন্ডস ও বরিষা ক্লাব। সেরা শৈল্পিক উৎকর্ষে বাজিমাত করেছে ঠাকুরপুকুর এসবি পার্ক, প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক, শিকদার বাগান ও হাতিবাগান সর্বজনীন। সেরা আলোকসজ্জায় চোখ টেনেছে রাজডাঙা নব উদয় সংঘ, টালা বারোয়ারি, সমাজসেবী সংঘ, মুদিয়ালি ক্লাব। সেরা পরিবেশবান্ধব পুজো হিসেবে শিরোপা জিতেছে চালতাবাগান সর্বজনীন, অজেয় সংহতি, এন্টালির ১৪ পল্লি ও বেহালা ক্লাব। সেরা সমাজকল্যান বিভাগে পুরষ্কার জিতেছে বাদামতলা আষাঢ় সংঘ, বেলেঘাটা ৩৩ পল্লিবাসীবৃন্দ, ৪১ পল্লি ও কালীঘাট মিলন সংঘ। সেরা সম্ভাবনা হিসেবে উঠে এসেছে কামডহরি সুভাষ পল্লি সর্বজনীন, কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট, ক্যানাল রোড সমাজসেবী ও বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন – তৃতীয় দিনেই রঘুকে অনেক পিছনে ফেলে NBOC-তে এগিয়ে গেল রক্তবীজ ২

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...