Sunday, June 21, 2026

তৃতীয় দিনেই রঘুকে অনেক পিছনে ফেলে NBOC-তে এগিয়ে গেল রক্তবীজ ২

Date:

Share post:

বাংলা ছবির ক্ষেত্রে এই পুজো জমজমাট, মারকাটারি, হাড্ডাহাড্ডি। কারণ চারটি ছবি বিভিন্নভাবে একে অপরকে টেক্কা দিচ্ছে। কেউ ধারে কাটছে বা কেউ ভারে। প্রথম দুদিন শো বাড়িয়ে নেট বিক্রিতে ‘রক্তবীজ-২’-কে টেক্কা দিয়ে ‘রঘু ডাকাত’ এগিয়ে গেলেও, তৃতীয় দিনে টিকিট বিক্রির হারে ধপাস রঘু। সে জায়গায় ধূমকেতুর গতিতে উত্থান হয়েছে ‘রক্তবীজ টু’-র। প্রতিযোগিতায় টিকে আছে ‘দেবী চৌধুরানী’ ও ‘যত কাণ্ড কলকাতাতে’ও

২৬ সেপ্টেম্বর হলেও, ‘রক্তবীজ-২’ ও ‘রঘু ডাকাত’ একদিন আগে অর্থাৎ ২৫ সেপ্টেম্বর মুক্তি পায়। বক্স অফিস ট্র্যাকার Sacnilk-এর তথ্য অনুযায়ী, প্রথম তিন দিনের আয়ের পরিসংখ্যানে উল্লেখ যোগ্য ওঠানামা। প্রথম দিনের নেট কালেকশন (NBOC)

রঘু ডাকাত- ২৫ সেপ্টেম্বর ৪৫ লাখ টাকা
রক্তবীজ-২- ২৫ সেপ্টেম্বর ১৫ লাখ টাকা
দ্বিতীয় দিনের নেট কালেকশন (NBOC)
রঘু ডাকাত- ৮২ লাখ টাকা
রক্তবীজ-২- ৩৯ লাখ টাকা
যত কান্ড কলকাতাতেই ৬ লাখ টাকা
দেবী চৌধুরানী ৭ লাখ টাকা
কিন্তু তৃতীয় দিনে পাশা উল্টে গেল
তৃতীয় দিনে নেট কালেকশন (NBOC)

‘রঘু ডাকাত’-এর আয়ে বিরাট পতন‘রক্তবীজ-২’যেন উল্টো পথে হেঁটে।
‘রঘু ডাকাত’: মাত্র ৫ লাখে (নেট)।
‘রক্তবীজ-২’: তৃতীয় দিনে আরও চাঙ্গা হয়ে আয় করল ৩৪ লাখ (নেট)।
‘যত কান্ড কলকাতাতেই’ ও ‘দেবী চৌধুরানী’র আয় তৃতীয় দিনে ৯ লাখ (নেট) করে।

বুকিংয়ের ক্ষেত্রেও প্রথমে বুক মাই শো-তে ‘ফিলিং ফাস্ট’ ক্যাটেগরিতেও এই ছবিটি এগিয়ে। অর্থাৎ শুধু প্রচার বা চকচকে প্রোমোশনেই হয় না, ছবির চলার ক্ষেত্রে প্রয়োজন সারবস্তু অর্থাৎ কনটেন্টের। সেটা যদি না থাকে তাহলে শো বাড়িয়ে প্রথম চমকে ১-২ দিন হল ভরলেও তারপরে থেকে আর থই পাওয়া যায় না।

আরও পড়ুন – মধ্য হাওড়ায় যুব তৃণমূলের উদ্যোগে টোটোয় চেপে ঘুরে প্রতিমা দর্শন করলেন বয়স্ক-বয়স্কারা 

_

 

_

 

_7

Related articles

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...