Monday, June 22, 2026

পুজোর থিমে বাঙালি অস্মিতা: মণ্ডপের সামনেই পরিযায়ী শ্রমিকদের উপহার অভিষেকের

Date:

Share post:

বাংলা ও বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে অপমানের প্রতিবাদ গোটা রাজ্যজুড়ে শুরু হয়েছে। বাংলার সব থেকে বড় উৎসব দুর্গোৎসবেও যে তার প্রভাব থাকবে, তা বলাই বাহুল্য। পরিযায়ী শ্রমিক ও বাংলার অস্মিতাকে তুলে ধরে তৈরি হওয়া কলকাতার উত্তরের দুই মন্ডপে ঘুরলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মন্ডপের সামনেই ১১ পরিযায়ী শ্রমিককে তুলে দিলেন পুজোর উপহারও।

নাগেরবাজার জ’পুর জয়শ্রী পুজো মন্ডপ পুরোপুরি পরিযায়ী শ্রমিকদের কাহিনী তুলে ধরেই তৈরি হয়েছে। অষ্টমীর বিকালে সেই মন্ডপে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাগুইআটির অশ্বিনীনগরে বন্ধু মহলের পুজো মণ্ডপেও মেয়েকে নিয়ে অষ্টমীর বিকালে পৌঁছে যান তিনি। সেখানেও বাঙালি মনীষীদের মূর্তিসহ বাঙালি অস্মিতাকে তুলে ধরেই তৈরি হয়েছে মন্ডপ। সেই মন্ডপে শহীদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অভিষেক।

অষ্টমীর বিকালে এক অনন্য অনুভূতির সাক্ষী থাকল জ’পুর জয়শ্রী। পরিযায়ী শ্রমিকদের থিমে তৈরি পুজো মণ্ডপে পরিযায়ী শ্রমিকদের হাতে পুজোর উপহার তুলে দিলেন অভিষেক। ১১ জন পরিযায়ী শ্রমিক জ’পুর মন্ডপের বাইরে অভিষেকের সঙ্গে দেখা করতে আসেন। তাঁদের সমস্যার কথা শুনে সমাধানের প্রতিশ্রুতি দেন সাংসদ। আনন্দের দিনে সব শেষে তাঁদের সঙ্গে ফুচকাও খেলেন তিনি। বাঙালির দুর্গোৎসব একদিকে যেমন আনন্দের উৎসব, তেমনই বড়দের থেকে ছোটদের আশীর্বাদ পাওয়ারও উৎসব। অষ্টমীতে তাই সাংসদ সৌগত রায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে চাইলেন না অভিষেক। তাঁর পায়ে হাত দিয়ে নিলেন আশীর্বাদ।

আরও পড়ুন – ভিড় কীভাবে টানতে হয়? জানালেন পুজো উদ্যোক্তারা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...