Monday, June 22, 2026

ফুচকা খেলেন, সেলফি তুললেন: নাগেরবাজারে ‘প্যান্ডেল হপার’ মুডে অভিষেক

Date:

Share post:

অষ্টমীতে পুরোপুরি পুজো মণ্ডপমুখী বাঙালি। ব্যতিক্রমী হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অষ্টমীর বিকালে উত্তর কলকাতার নাগেরবাজারে। জ’পুর জয়শ্রীর পুজো মণ্ডপ ঘুরে দর্শনার্থীদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে খেলেন ফুচকাও। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে পুরোপুরি বাঙালি মেজাজে সামিল অভিষেক।

দমদম নাগেরবাজারের জ’পুর জয়শ্রীর পুজো মণ্ডপে এবারে পরিযায়ী শ্রমিকদের কাহিনী তুলে ধরা হয়েছে। বিভিন্ন রাজ্যে তাদের বাঙালি হওয়ার কারণে উৎপীড়নের কাহিনী তুলে ধরা হয়। তাঁদের এই উৎপীড়ন থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয় মাদুর্গার কাছে।

সেই মণ্ডপ পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী ছিলেন সাংসদ সৌগত চট্টোপাধ্যায়, সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, বিধায়ক অদিতি মুন্সি। মন্ডপ পরিদর্শন করে বাইরে অপেক্ষায় থাকা একদল যুবকের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁদের সমস্যা নিয়ে সমাধানের আশ্বাসও দেন। সেইসঙ্গে সামনে ব্যারিকেডের ওপারে অপেক্ষা করা দর্শনার্থীদের ‘একবার দেখা করা’র ডাকেও সাড়া দেন তিনি।

অষ্টমীতে মেয়েকে নিয়ে উত্তর কলকাতার বিশেষ মন্ডপ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ধরা দিলেন সম্পূর্ণ অন্য মুডে। মন্ডপের বাইরে দাঁড়িয়ে থাকা এক ফুচকাওয়ালার থেকে ফুচকা খেলেন অভিষেক। এমনকি ফুচকা খাওয়ার শেষে ফুচকাওয়ালা যুবকের আবদার মিটিয়ে তাঁর সঙ্গে সেলফিও তুললেন। কার্যত অষ্টমীর পুজোর আনন্দের সঙ্গে পুরোপুরি মিশে গেলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন – শ্রেয়ার সুরেই বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ প্রয়াত জুবিনকেও

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...