Sunday, June 21, 2026

পরনে লাল শাড়ি- গলায় সোনার গয়না, চণ্ডীপাঠে মগ্ন অপরাজিতা

Date:

Share post:

তারকাদের পুজো সেলিব্রেশনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় (social media)যখন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, তখন তার থেকেও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ল অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) একটি ভিডিও। বাইরের কোলাহল বা প্রাকৃতিক দুর্যোগ কোনও কিছুতেই মন নেই টলিউড অভিনেত্রীর (Tollywood actress)। একমনে মগ্ন চণ্ডীপাঠে। পরনে লাল শাড়ি, গলায় মানানসই সাবেকি গয়না। সামনে হোমকুণ্ড আর বাম হাতে ধরা মন্ত্র পাঠের বই। ‘প্রিয় অপা দি’কে দেখে মুগ্ধ তাঁর সতীর্থ থেকে অনুরাগীরা।

অভিনেত্রীর বাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপুজো হয়। তারকাদের বাড়ির পুজোর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। অন্যান্যবার দুর্গাপুজোয় তাঁর সাজ নিয়ে চর্চা হয়। এবার নজর কাড়লেন স্পষ্ট উচ্চারণে চণ্ডীপাঠ করে।এমনই একটি ভিডিয়ো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, “বৃষ্টিভেজা পথে, পুজোর প্রার্থনায় মন ভেসে যায়। অষ্টমীর সকালে, মাথায় ছাতা, মনে ভক্তি।” দুর্গতি হারিণীর বন্দনায় প্রতিবছরই চণ্ডীপাঠ করেন অভিনেত্রী। রীতি মেনে নবরাত্রি পালন করেন। নবমীতে চণ্ডীপাঠ শেষ করে হোম হয় বাড়িতে। পুজোর ক’টা দিন একেবারে ঘরবন্দি হয়ে কাটাতেই ভালবাসেন অপরাজিতা। এই সময়ে যে হেঁশেল সামলানোর দায়িত্ব যে তাঁর শাশুড়ি মায়ের সেকথাও জানালেন সিগনেচার হাসি হেসে। এবছর অভিনেত্রীর স্বামীর শরীর ভালো নেই, তাই লক্ষ্মীপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয়তো তাঁকেই বাড়তি দায়িত্ব নিতে হবে। সাধারণত হোম-যজ্ঞ করতে পুরুষকেই দেখা যায়। মাতৃ আরাধনায় মায়ের কন্যারা যে সত্যি দশভূজা হয়ে উঠতে পারেন, অপরাজিতার ভিডিও যেন সেই ইঙ্গিত তুলে ধরল সমাজের কাছে- মনে করছে সোশ্যাল মিডিয়ার একাংশ।

Related articles

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...