Thursday, March 26, 2026

ফিলিপিন্সের ভূমিকম্পে লাশের পাহাড়, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়া ফিলিপিন্সে ( earthquake in philippines) একের পর এক মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার রাতে ৬.৯ মাত্রার তীব্র কম্পনে এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর এসেছে! উদ্ধারকাজ চলছে, সংখ্যাটা যকোনও মুহূর্তে বদলে যেতে পারে। আহত প্রায় দেড়শ ছুঁই ছুঁই।

টাইফুন রাগাসার পর এবার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিন্স।আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (USGS) রিপোর্ট অনুযায়ী, বোগো শহর(Bogo City) থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এই এলাকার ঘন জনবসতিপূর্ণ। কম্পনের ফলে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। ভূমিধসের ফলে অসংখ্য ঝুপড়ি মাটির তলায় চলে গিয়েছে। অনুমান করা হচ্ছে ধ্বংসস্তূপের নীচে এখনো আটকে রয়েছেন বহু মানুষ। মঙ্গলের পর বুধেও চলছে উদ্ধারকাজ।কম্পনের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা (Tsunami Alert)) জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে। সেবু, লেইট এবং বিলিরানের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...