Wednesday, June 17, 2026

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

Date:

Share post:

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত কুড়ি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল ৬টা নাগাদ হরিকৃষ্ণ ট্রাভেলসের (Hari Krishna Travels) একটি বেসরকারি বাস তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের (Nellore) দিকে যাচ্ছিল। সেই সময় টিপার লরির (Tipper Lorry) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার পরই বাসে আগুন ধরে যায়। ফলে ভেতরেই আটকে পড়েন বহু যাত্রী। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৮ বলা হলেও পরে জানা যায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের!

ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu, Andhrapradesh CM)। কীভাবে আগুন লাগল তা জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সে রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ (Nara Lokesh) আহতদের প্রয়োজনীয় চিকিৎসার আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। মার্কাপুরমের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নাগরাজু (DSP Nagraju) জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...