Saturday, May 9, 2026

এক মুঠো ফুল দাও: দশমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, জানালেন দশেরার অভিনন্দনও

Date:

Share post:

আবার এসো মা। আজ দশমী (Bijaya Dashami)। চারপাশে মন কেমনের পূর্বাভাস। কিন্তু তার মধ্যেও আশা যে আবার সামনের বছর মা আসবেন। সকলকে দশমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে জানিয়েছেন, “এক মুঠো ফুল দাও না মাগো এক মুঠো ফুল দাও…..
সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং জিৎ গঙ্গোপাধ্যায়ের গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।” সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন-অহিংসা-শান্তি-একতা-সম্প্রীতির বাণী: গান্ধীজিকে স্মরণ মমতা ও অভিষেকের

দশমীর (Bijaya Dashami) দিন উত্তর ভারত-সহ বিভিন্ন অঞ্চলে দশেরা পালিত হয়। মূলত, নবরাত্রির শেষদিনে নেতিবাচক শক্তির উপর ইতিবাচক শক্তির বিজয় হিসাবে দেখা হয়। এই দিনটি মূলত আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে পালন করা হয়। দশেরা উপলক্ষ্যে সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্সে লিখেছেন, “দশেরা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সবরকম সাবধানতা ও সর্তকতা অবলম্বন করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করুন।
সত্য ও ন্যায় অশুভর উপর জয়যুক্ত হোক।”

_

_

_

_

_

_

 

Related articles

সুষ্ঠু নির্বাচনের পুরস্কার! মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদে সুব্রত গুপ্ত

বাংলার নির্বাচনের আগে আকস্মিকভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়েছিল তাঁকে। কেন্দ্রের সরকারের বেঁধে দেওয়া নির্বাচন...

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

রাজ্যপাল ইচ্ছা করে বাধা দিচ্ছেন বিজয়কে: সরব সিপিআইএম, মামলা সুপ্রিম কোর্টে

ম্যাজিক ফিগার না ছুঁলেও বিধানসভায় দাঁড়িয়ে সরকার গঠনের সময়ে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন কি না তা দেখার...