Thursday, March 26, 2026

দুর্গাপুজোর বিসর্জনে বিপর্যয় মধ্যপ্রদেশে: ট্রাক্টর উল্টে মৃত ১১

Date:

Share post:

দুর্গাপুজোর বিসর্জনে বড়সড় বিপর্যয় মধ্যপ্রদেশের (Madhyapradesh) খান্ডোয়া জেলায়। বিসর্জনের গ্রামবাসী বোঝাই ট্রাক্টর (tractor) উল্টে গিয়ে জলে পড়ে যান ১৪ জন। মৃত্যু হল তার মধ্যে ১১জনের।

খান্ডোয়া জেলার আরদালা গ্রামে স্থানীয় একাধিক গ্রামের বাসিন্দারা বিসর্জনের জন্য আসেন। পাদলাফাটা গ্রামের যাত্রী বোঝাই একটি ট্রাক্টর বিসর্জনের (immersion) জন্য অপেক্ষা করার সময় হঠাৎ উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

স্থানীয়দের দাবি, ট্রাক্টরটিতে ২০ থেকে ২৫ জন ছিল। বেশি লোক থাকায় কালভার্টের কাছে সেটি উল্টে যায়। দ্রুত উদ্ধার শুরু করা হয়। ১১ জনের দেহ উদ্ধার করা হয়। কয়েকজনের এখনও ডুবে থাকার আশঙ্কা রয়েছে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...