Tuesday, March 3, 2026

১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম, বিধায়কের উদ্যোগে দ্রুত ত্রাণ-উদ্ধার

Date:

Share post:

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির (Sandeshkhali) একাধিক গ্রাম। বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ পাথরঘাটা এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় দুশো বাড়ি। ঝড় থামলেই আহতদের দেখতে ও এলাকার পরিদর্শনে যান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত (Sukumar Mahato)।

এদিন বিকেল চারটে নাগাদ সন্দেশখালি (Sandeshkhali) ১ নম্বর ব্লকের পাথরঘাটা এলাকায় হঠাৎ টর্নেডো হয়। আর সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় দুশো বাড়ি। প্রায় ৩০টি ইলেকট্রিকের খুঁটি উপড়ে যায় এবং বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় গোটা এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাড়ি চাপা পড়ে আহত এক মহিলা-সহ দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ঝড়ের খবর পাওয়া মাত্রই এলাকায় যান সুকুমার মাহাত ও সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন-সহ অন্যান্যরা। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে উপযুক্ত ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। তাঁর উদ্যোগে ইতিমধ্যে এলাকায় বেশ কয়েকজন বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...