Saturday, June 20, 2026

১০ অক্টোবর গোটা দেশে SIR! রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিদল

Date:

Share post:

উৎসবের মরশুম শুরুর আগেই বাংলায় শুরু হয়েছে নির্বাচন কমিশনের নিবিড় সংশোধনীর কাজ। ভোটার তালিকা থেকে একজনও ন্যায্য ভোটারের নাম বাদ গেলে রাজধানীতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বিহারের (Bihar) নিবিড় সংশোধনীতে (SIR) বাদ পড়েছেন ৬৫ লক্ষ নাগরিক। বাংলায় সেই প্রস্তুতি কী রকম, খতিয়ে দেখতে ৭ অক্টোবর রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission) প্রতিনিধিদল। তাঁরা দিল্লি ফিরে গেলেই গোটা দেশ জুড়ে এসআইআর-এর ঘোষণা হওয়ার সম্ভাবনা।

ইতিমধ্যেই ভোটার তালিকায় কারচুপি করে কীভাবে নির্বাচন কমিশন বিজেপির একটি ভোট-অস্ত্র হিসাবে কাজ করেছে, তা প্রমাণ হয়ে গিয়েছে। নতুন নতুন ফন্দি করে ভোটার তালিকাকে নিজেদের ‘পক্ষে’ করতে কমিশনের প্রয়োগ করতে তৎপর কেন্দ্রের বিজেপি সরকার। এবার সেই তালিকা সংশোধনীর (SIR) কাজে বাংলায় কমিশনের প্রতিনিধিরা। কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ অক্টোবর উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি দল রাজ্যে পৌঁছবে।

দুদিনের সফরে এই প্রতিনিধি দল সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন। পাশাপাশি কয়েকটি জেলায় গিয়ে সরেজমিনে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন তাঁরা। এই প্রতিনিধিদলে থাকবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না ও অন্যান্য আধিকারিকরা।

আরও পড়ুন: বাংলাকে ডোবানোর ষড়যন্ত্র বিজেপির, ছাব্বিশে ‘জমিদারদের’ বিসর্জন: হুঙ্কার অভিষেকের

৯ অক্টোবর প্রতিনিধি দলের দিল্লি ফিরে যাওয়ার কথা। কমিশন সূত্রে অনুমান, ৯ তারিখ দিল্লি ফিরে যাওয়ার পরেই নির্বাচন কমিশন গোটা দেশে এসআইআর-এর ঘোষণা করতে পারে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...