Wednesday, March 25, 2026

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় মমতা-অভিষেকের, আবেগে ভাসল কালীঘাট

Date:

Share post:

একাদশীর বিকেলে নেতাকর্মীদের সঙ্গে কালীঘাটে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেন তৃণমূলের (TMC) সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

প্রতি বছরের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন নেতা-কর্মীরা। জননেত্রী ‘দিদি’কে বিজয়ার প্রণাম জানাতে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, সুজিত বসু-সহ একাধিক নেতা-নেত্রী। জেলা থেকেও অনেকে এসেছিলেন। মুখ্যমন্ত্রীও সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান। সঙ্গে হয় মিষ্টিমুখ। রাতে সোশ্যাল মিডিয়ায় বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মমতা লেখেন, “কালীঘাটে দলীয় সহকর্মীদের নিয়ে বিজয়া পালন করলাম। দুর্গোৎসব বাঙালির কাছে শুধু আনন্দ উৎসব নয়, মিলন, ঐক্য ও সৌভ্রাতৃত্বের এক অনন্যস্বরূপ। বিজয়ার সুরে বেজে উঠুক আগমনীর সুর।”

একই ছবি ধরা পড়ে কালীঘাটে পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও। শুক্রবার দুপুর থেকেই সেখানে ভিড় করেন কলকাতা-জেলার নেতা-কর্মীরা।বিকেলে বেরিয়ে সকলের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নেতা-নেত্রীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় করতেও দেখা যায় তাঁকে। মন্ত্রী-বিধায়কেরা শুভেচ্ছা জানান অভিষেককে। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ভগ্ন হৃদয় ও চোখের জলে মা দুর্গাকে আমরা বিদায় জানালাম এই আশা নিয়ে আবার এসো মা। এদিন দলীয় সহকর্মীদের সঙ্গে মিলিত হলাম যারা সারাবছর ধরে দলের জন্য প্রাণপাত করেন। কথা হল সংবাদ মাধ্যম ও রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও। হল মত বিনিময়।” সব মিলিয়ে বিজয়ার শুভেচ্ছা ও আন্তরিকতায় ভাসল কালীঘাট।

Related articles

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...

কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে ধোঁয়াশার শেষ নেই। পরিশেষে হয়রান...

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে...

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...