Saturday, June 20, 2026

ফের না জানিয়ে জল ছাড়ায় DVC-কে তীব্র আক্রমণ মমতার, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার ডাক

Date:

Share post:

রাজ্যজুড়ে লাগাতার বৃষ্টি তার মধ্যে বাঙালির দুর্গোৎসব সবে শেষ হল। এখনো বেশিরভাগ জায়গায় প্রতিমা নিরঞ্জন হয়নি। এই পরিস্থিতিতে রাজ্যকে না জানিয়ে অতিরিক্ত জল ছাড়ার জন্য DVC-র বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বিজয়া দশমী মানেই দুর্গাপুজোর সমাপ্তি- আনন্দ, উল্লাস এবং নতুন আশা। এরমধ্যে পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার পরিবর্তে, DVC রাজ্যকে কোনও আগাম নোটিশ ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে। এই বেপরোয়া কাজটি আমাদের উৎসবগুলিতে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়।”

দামোদর ভ্যালি কর্পোরেশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর সংযোজন, “এই ধরণের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিয়ে, বাংলার লক্ষ লক্ষ জীবনকে আচমকাই বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা,”আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। সত্য মিথ্যার উপর জয়লাভ করবে এবং শুভ ইচ্ছা অশুভের উপর জয়লাভ করবে।
জয় মা দুর্গা!”

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...