Wednesday, March 25, 2026

সুপারস্টার নয়: কুণালের সুরে দেবকে খোঁচা ব্রাত্যর 

Date:

Share post:

পুজোয় মুক্তি পাওয়া দেবের ছবি রঘু ডাকাতকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে টলিউডে তুমুল বিতর্ক। অভিযোগ, প্রভাব খাটিয়ে বেশি শো নিয়ে পুজোয় মুক্তি প্রাপ্ত বাকি তিনটি বাংলা ছবিকে কোণঠাসা করার চেষ্টা করে রঘু। এই নিয়ে একের পর এক উদাহরণ তুলে দেবকে নিশানা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একেবারে উদাহরণ দিয়ে দেবপন্থী প্রযোজক রানা সরকারকে জবাবও দিয়েছেন তিনি। এবার কুণালের পাশে দাঁড়িয়ে দেবকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী তথা অভিনেতা-পরিচালক ব্রাত্য বসু। তিনি সাফ জানালেন, দেব কোনও সুপারস্টার নয়।

সম্প্রতি সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্যের বক্তব্য, “দেব ভাল অভিনেতা। খুব ভাল অভিনেতা। কিন্তু সুপারস্টার বলার জায়গায় তিনি নেই। সুপারস্টার হলে কখনও অন্যের অধীনে রাজনীতি করতেন না, নিজে দল গড়তেন। রাজনৈতিক প্রেক্ষিতে বলতে গেলে, বাংলায় একমাত্র সুপারস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টার।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, “কুণাল সিনেমা নিয়ে তার মতামত দিয়েছে। একটা জায়গায় কুণালের বক্তব্য ঠিকও। বাংলা সিনেমা করতে গিয়ে বিজেপি-ঘনিষ্ঠদের নেওয়া হলে, তাতে কুণালের আপত্তি থাকতেই পারে। কারণ ও রাজনৈতিক ভাবে স্পষ্ট অবস্থান নেয়। তবে এসব আসলে দলীয় অভ্যন্তরীণ ব্যাপার। সিনেমাকে কেন্দ্র করে এই ধরনের তর্ক-বিতর্ক না হলেই ভাল।”

প্রসঙ্গত, পুজোর আগে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির স্লট নিয়ে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন— সব ছবিকেই সমান গুরুত্ব দেওয়া হোক। তাঁর অভিযোগ, দেবের ছবিকে বেশি শো দেওয়া হয়েছে। এই মন্তব্যেই উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। পালটা জবাব দেন দেব ও রানা সরকার। সেখান থেকেই রাজনীতির ময়দানেও ছড়িয়ে পড়ে বিতর্ক।

আরও পড়ুন – বিতর্কের আবহেই ফের ভারত-পাক, একনজরে হরমনপ্রীতদের শক্তি-দুর্বলতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...