Wednesday, March 25, 2026

জল ছেড়েছে ডিভিসি: প্রস্তুতি রাজ্য প্রশাসনের, বৈঠকে মুখ্যসচিব

Date:

Share post:

উৎসবের মরশুম শেষ হওয়ার আগেই বাংলাকে বানভাসি করার চেষ্টায় কেন্দ্রের সরকার। ডিভিসির (DVC) অনিয়ন্ত্রিত জল ছাড়ায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি রাজ্য প্রশাসন প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের মানুষকে শীতের শুরুর আগে ‘ম্যান মেড ডিজাস্টার’ থেকে রক্ষা করার জন্য।

শুক্রবার সন্ধ্যায় মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) নবান্ন থেকে রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে তিনি পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা, নদীগুলির জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করে রিপোর্ট পাঠানো এবং বন্যা পরিস্থিতি তৈরি হলে দ্রুত রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেন। বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ ও অন্যান্য জেলার নদীগুলির ওপর নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। ডিভিসির আধিকারিকদের সঙ্গেও কথা চালাচ্ছে রাজ্য। যাতে আরও জল ছেড়ে সংকট না বাড়ায় ডিভিসি (DVC)। পাশাপাশি উৎসবের মধ্যে কেন রাজ্যকে আগাম না জানিয়ে এত বিপুল জল ছাড়া হল তা জানতেও চিঠি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে এবং আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে। স্বাস্থ্য দফতরকেও জলবাহিত রোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করছে আগামী কয়েক দিনের বৃষ্টিপাত ও ডিভিসির জলছাড়া নিয়ন্ত্রণের ওপর।

আরও পড়ুন: পুজো শেষের আগে ভাসাচ্ছে বাংলাকে: জল ছাড়ার তথ্য পেশ মুখ্যমন্ত্রীর

মোকাবিলায় জরুরি পদক্ষেপ :
পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা হয়েছে
বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত
নদীগুলির জলস্তর পর্যবেক্ষণ করে রিপোর্ট পাঠানো হচ্ছে
নদী-তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে সতর্কতা জারি
বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু
আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে
স্বাস্থ্য দফতরকে প্রয়োজনীয় নির্দেশ

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...