Saturday, June 20, 2026

যোগীরাজ্য থেকে বাংলায় ‘নিম্নমানের’ ওষুধ! সংস্থাকে ব্যান স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

নিম্নমানের ওষুধ সরবরাহ করার জন্য একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার সব ওষুধ রাজ্যে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। দ্রুত সরকারি সব হাসপাতাল থেকে সেই ওষুধ সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকে সেই ওষুধ সরবরাহ হত বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে।

হরিদ্বারের ওষুধ প্রস্তুতকারক সংস্থা হেল্যাক্স হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড থেকে ওষুধ সরবরাহ করা হত বাংলায়। মূলত রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ আসত সেই সংস্থা থেকে। এরপর গোটা রাজ্যের ওষুধের গুণমান পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে গলদ। আদতে এই সংস্থার সব ওষুধই জাল, এমন সন্দেহ স্বাস্থ্য দফতরের একাংশের।

আরও পড়ুন: জল ছেড়েছে ডিভিসি: প্রস্তুতি রাজ্য প্রশাসনের, বৈঠকে মুখ্যসচিব

গুণমান পরীক্ষায় প্রতিবারই যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেনি এই সংস্থার ওষুধ। তার থেকেও মারাত্মক, স্বাস্থ্য দফতরের দাবি, প্রতিবারই এই ওষুধ খোলার পরই গুঁড়ো হয়ে যায়। ফলে সেখানেই প্রমাণিত হরিদ্বারে প্রস্তুত এই ওষুধ আদৌ গুণমানের পাশ করার উপযুক্তই নয়।

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...