Friday, June 26, 2026

লা নিনার প্রভাবে এবার জাঁকিয়ে শীতের পূর্বাভাস!

Date:

Share post:

অতিবৃষ্টির পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলেছে, এবার আবহবিদরা জানালেন লা নিনার (La Nina) প্রভাবে চলতি বছরে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। গোটা দেশজুড়ে হাড় কাঁপানো বেনজির ঠান্ডার সাক্ষী হবে ২০২৫-এর বর্ষশেষ-বর্ষবরণের মুহূর্ত! মৌসম ভবনের (IMD) এই পূর্বাভাসে সিলমোহর ইউএস ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের (US Climate Prediction Centre)।

অনেকেই জানেন, যে পৃথিবীর আবহাওয়ার একটা বড় অংশ নির্ভর করে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার উপর। এই মহাসাগর ঠান্ডা হওয়ার প্রক্রিয়ার নাম ‘লা নিনা’, যার প্রভাবে অতিবৃষ্টি বা তীব্র শীতের সাক্ষী হয় পৃথিবী। আবার প্রশান্ত মহাসাগর যদি উষ্ণ হয়ে যায় তাকে বলা হয় ‘এল নিনো’ (El Nino)। এর প্রভাবে অনাবৃষ্টি, খরা, প্রবল তাপপ্রবাহ সৃষ্টি হয়। ২০২৫ এর শেষের দিকে এই মহাসাগরের আবহাওয়ার পরিবর্তনের কারণে কনকনে ঠান্ডা হাওয়া বায়ুমণ্ডলের উপরিভাগে প্রবেশ করতে শুরু করবে। বাতাসের এই প্রবাহকে বলা হয় জেট স্ট্রিম। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শীতে জেট স্ট্রিম উত্তর ভারতে অবস্থান করবে, যার ফলে বাংলা-সহ গোটা দেশজুড়ে হাড়কাঁপানো শীত অনুভূত হবে।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...