Tuesday, March 24, 2026

বাড়ছে মৃতের সংখ্যা, রবিবার পাঁচ জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

টানা বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। একটানা প্রবল বর্ষণে পাহাড়ি এলাকায় নেমেছে একাধিক ধস, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা। দার্জিলিং জেলার মিরিক ও সুখিয়াপোখরিতে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে শিশু-সহ অন্তত ২৫ জনের। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

এই পরিস্থিতিতে সোমবার বিকেল তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি পৌঁছবেন। রবিবার নবান্নে উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, “মানুষের পাশে থাকার সময় এখন। প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় আছে।”

উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে নবান্নে কড়া নজরদারি চলছে। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে শীর্ষ আধিকারিকরা অবস্থা পর্যবেক্ষণ করছেন। রবিবারই রাজ্য সরকারের একটি বিশেষ টিম রওনা দেয় উত্তরবঙ্গের উদ্দেশে। ওই দলে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব, কৃষি, জনস্বাস্থ্য কারিগরি, বিদ্যুৎ ও সেচ দফতরের শীর্ষ কর্তারা।

প্রশাসন সূত্রে খবর, ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ চলছে জোরকদমে। পাহাড়ি সড়কে আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে। দার্জিলিং পুলিশ জানিয়েছে, কিছু রাস্তা ধসে বন্ধ হয়ে গেলেও দ্রুত পরিষ্কারের চেষ্টা চলছে। পর্যটক ও স্থানীয়রা প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন দার্জিলিং পুলিশ কন্ট্রোল রুমে (৯১৪৭৮ ৮৯০৭৮)।

পাহাড় থেকে নামা পর্যটকদের কলকাতায় ফেরাতে বিশেষ বাস পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। রবিবার শিলিগুড়ির তেনজিং নর্গে সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে তিনটি বিশেষ সুপার এক্সপ্রেস বাস ছেড়েছে কলকাতার উদ্দেশে। প্রয়োজনে আরও বাস নামানো হবে। রাতের বেলায় পৌঁছনো যাত্রীদের জন্য পরদিন সকালে অতিরিক্ত পরিষেবার ব্যবস্থা রাখা হচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ‘রেড অ্যালার্ট’ জারি হয়েছে। নদীগুলির জলস্তর বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কাও রয়েছে। প্রশাসনের নির্দেশ, প্রতিটি জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুত রাখতে হবে। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উত্তরবঙ্গে এখন মূল লক্ষ্য—দ্রুত উদ্ধার, কার্যকর ত্রাণ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন – “এক বছর দিলাম না”, অধিনায়ক রোহিতের হয়ে ব্যাট ধরলেন কাইফ

_

 

_

 

_

 

_

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...