Thursday, February 5, 2026

রোম যখন পুড়ছিল, উৎপল সিনহার কলম 

Date:

Share post:

Utpal Sinha

” Nero fiddles while Rome burns ”

নীরো বাঁশি বাজাচ্ছিলেন রোম যখন পুড়ছিল । বাঁশি বাজাচ্ছিলেন নাকি বেহালা ?
কী বাজাচ্ছিলেন ?

নিন্দুকেরা বলে , বাঁশি-বেহালা নিয়ে অহেতুক তর্ক জুড়ে মূল প্রসঙ্গ থেকে সরে যাওয়ার হীন কৌশল অবলম্বন করবেই কর্পোরেট তাত্ত্বিকবৃন্দ । কিন্তু নগর পুড়লে কি দেবালয় রক্ষা পায় ? যতুগৃহে বাস ক’রে আগুন নিয়ে খেলা করার পরিণতি কিন্তু ভয়ঙ্কর ।

নাট্যকার বলেন , পুঁজির দাসত্ব থেকে মুক্তি সহজ নয়। রাজা তথা শাসকের জয়গান গাওয়ার বাধ্যতা থেকে অব্যাহতি পাওয়া আরও কঠিন । বুর্জোয়া কবিতায় গদগদ হোক পত্র পত্রিকা । কিন্তু ইস্যু থেকে পালানোর চেষ্টা বড়ো বিপজ্জনক । অবান্তর তর্কে বাজার গরম না করে রোম কেন পুড়েছিল সেই কূট প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর সাহস সঞ্চয় করা উচিত রাজাকারদের । এতে আখেরে লাভ তাদেরই । মনে করা যাক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটকের সেই বিখ্যাত গান :
ভোর হবার আগে রাজার
যুদ্ধ জেতা চাই
রাজা বাঁচলে আমরা বাঁচবো
ভরসা একটাই
নইলে জীবন যাবে …
টগবগ টগবগ টগবগ টগবগ
টগবগ টগবগ টগবগ …
আব , মুদ্দেপে আইয়ে জনাব।
কেন পুড়েছিল রোম ?

৬৪ খৃস্টাব্দে রোম শহরে একটি ভয়াবহ অগ্নিকান্ড ঘটে, যেখানে শহরের বেশিরভাগ অংশ পুড়ে যায় এবং সেখানকার রাজা নীরো তখন বাঁশি বাজাচ্ছিলেন এমন একটি কিংবদন্তি প্রচলিত হয় । এর অর্থ হলো , ভয়াবহ কোনো পরিস্থিতির মুখে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যখন এমন নির্বিকার থাকতে পারে , তখন ধরে নিতে হয় সেই ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন , অকেজো , আত্মকেন্দ্রিক অথবা বিকৃতমস্তিষ্ক । যদিও রাজা নীরো রোমের বিপদের সময় সত্যিই বাঁশি কিংবা বেহালা বাজিয়েছিলেন এমন কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় নি । কিন্তু রোমের সেই ভয়ঙ্কর ঘটনার পরিপ্রেক্ষিতে এই উক্তিটি একজন অকর্মণ্য এবং নিষ্ঠুর শাসকের প্রতীক হয়ে রয়েছে ।

৬৪ খৃস্টাব্দের ১৯ জুলাই এই আগুন লাগে এবং টানা ছ’দিন ধরে এই আগুন জ্বলেছিল । রোমান অধিবাসীদের মধ্যে অনেকেই ভাবতেন সম্রাট নীরো স্বয়ং এই আগুন লাগিয়েছিলেন সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে । তাই এতটা ঔদাসীন্য দেখাতে  পেরেছিলেন । বলাবাহুল্য , এরও কোনো প্রমাণ পাওয়া যায় নি । অগ্নিকাণ্ডের পর নীরো এর দায় চাপিয়ে দেন রোমান খৃস্টানদের ওপর । এবং তারপর নাকি তাদের ওপর যথেষ্ট নির্যাতন চালিয়েছিলেন ।কেউ কেউ অবশ্য মনে করতেন , রাজা নীরো নিজেই ডোমাস অরিয়া ( Domus Aurea ) নামে একটি স্বর্ণগৃহ নির্মাণের জন্য এই অগ্নিকাণ্ড ঘটান ।‌ এসব কথা প্রাচীন সূত্র অনুযায়ী জানা যায় ।

কোথাও আবার এমনও লেখা আছে : ” Nero fiddled while Rome burns ” সে যা-ই লেখা হোক , গোটা শহরটা যখন পুড়ছে , তখন বাঁশি কিংবা বেহালা বাজানোর অর্থ একটা ভান , একটা ছলনা । যেন সবকিছুই স্বাভাবিক আছে , আগুন নিয়ে এতো চিন্তিত হওয়ার কিছু নেই । রাজা নীরো হলেন রোমান সাম্রাজ্যের একজন কুখ্যাত শাসক , যিনি ছলনার আশ্রয় নিতে পছন্দ করতেন । রাজা নীরো (৩৭-৬৮ খৃস্টাব্দ ) তাঁর নিষ্ঠুরতা , অপচয় ও ব্যক্তিগত অশ্লীলতার জন্য যথেষ্ট নিন্দিত ও ধিকৃত ছিলেন । তিনি ছিলেন রোমের পঞ্চম ও শেষ জুলিও ক্লডিয়ান সম্রাট । তাঁর পুরো নাম ছিল নীরো ক্লডিয়াস সিজার অগাস্টাস জার্মানিকাস । তিনি ৫৪ থেকে ৬৮ খৃস্টাব্দ পর্যন্ত রোমান সাম্রাজ্যের অধিপতি ছিলেন । তাঁর বিরুদ্ধে নিজের মা , সৎ ভাই এবং স্ত্রীদের হত্যা এবং খৃস্টানদের ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ ছিল । তিনি ছিলেন বেহিসাবি , বিলাসী এবং অভিনয়প্রিয় । মঞ্চে অভিনয় করা পছন্দ করতেন । সঙ্কটকালে দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং যাবতীয় কদর্যতার প্রতীক হিসেবে রাজা নীরো কুখ্যাত হয়ে আছেন ইতিহাসে । মাত্র ১৬ বছর বয়সে তিনি শাসনভার হাতে পান এবং ৩০ বছর বয়সে মারা যান ।

আরও পড়ুন – সুপারস্টার নয়: কুণালের সুরে দেবকে খোঁচা ব্রাত্যর 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোটের আগে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা, উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বাড়ল বেতন-ভাতা, সপ্তম পে কমিশন গঠন

বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট (Vote On Account) পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattarcharya)। বাজেট...

দেবের ক্ষমা চাওয়াতে খুশি নন অনির্বাণ! কী মন্তব্য অভিনেতা- পরিচালকের

অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চেয়েছিলেন সাংসদ অভিনেতা দেব (Dev)। এবার সেই প্রসঙ্গে...

হুমায়ুনের সঙ্গে বৈঠক ভালো বার্তা দেয়নি: সম্পাদকমণ্ডলীর নিশানা সেলিমকে, ফ্রন্টের বৈঠকেও আলোচনা সম্ভাবনা

এক হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে ঘরে-বাইরে প্রশ্নের মুখে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। নিউ টাউনের পাঁচতারা...

নতুন বছরের শুরুতেই নজরে ‘দেশু ৭’-র গোল্ডেন টিকিট

২০২৬-এর বক্স অফিসে কোন বাংলা ছবি পর্দা কাঁপাবে সেই নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে। তবে এখনও পর্যন্ত সেই...