Tuesday, March 24, 2026

বিতর্ক অব্যাহত বিশ্বকাপেও, করমর্দন উপেক্ষা হরমনপ্রীত-ফতিমার

Date:

Share post:

মহিলাদের একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় করমর্দন করলেন না দুই অধিনায়ক। হরমনপ্রীত কৌর এবং ফাতিমা সানা দুই দলের অধিনায়ক কেউই একে অপরের সঙ্গে হাত মেলালেন না। ফলে বিতর্ককে সঙ্গী করেই শুরু হল ম্যাচ।

এর আগে এশিয়া কাপে তিন ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বা দলের সঙ্গে করমর্দন করেনি সূর্যকুমার এবং ভারতীয় ক্রিকেটাররা। এমনকী, পিসিবি প্রধান এবং এসিসি প্রেসিডেন্ট মহসিন নকভির হাত থেকে এশিয়া কাপ জেতার পর ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। যা নিয়ে বিতর্ক এখনও চলছে।

মহিলাদের একদিনের বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত  পাকিস্তানের। ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, অমনজ্যোতের পরিবর্তে পেসার রেনুকা সিং ঠাকুর একাদশে। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছি আমরা ধারা বজায় রাখার পালা।

পাক অধিনায়ক ফতিমা সানা বলেন, আমরা প্রথমে বোলিং করব, মনে হচ্ছে উইকেটে কিছুটা আর্দ্রতা থাকতে পারে। আমাদের দলে  একটি পরিবর্তন  হচ্ছে। ওমাইমা সোহেলের পরিবর্তে সাদাফ শামাস খেলবেন।  আমরা আত্মবিশ্বাসী। , আশা করি আমরা আজ আরও ভালো খেলব। ২৫০ এর নিচে স্কোর হলে সেই রান ভালোভাবে করে যাবে।

ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মিতালি রাজ পিচ সম্পর্কে বলেন,  শুরুতে পেসারদের জন্য সুবিধা থাকবে। নতুন বল কাটিয়ে দিতে পারলেই ব্যাটারদের স্বর্গ।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...