Thursday, June 25, 2026

আজ কলকাতায় পুজো কার্নিভাল, নিরাপত্তার ঘেরাটোপে রেড রোড চত্বর

Date:

Share post:

রবিবাসরীয় কলকাতায় সকলের নজর রেড রোডের পুজো কার্নিভালের (Durga Puja Carnival) দিকে। অন্তত ৯৫ থেকে ১০০টি দুর্গাপুজো কমিটি আজকের কার্নিভালে অংশ নিচ্ছে। বিকেল সাড়ে চারটে থেকে রেড রোডে (Red Road) অনুষ্ঠান শুরু হওয়ার কথা। সকাল থেকেই চলছে প্রস্তুতি। পুলিশের উচ্চপদস্থ কর্তারা এদিন সকালে একপ্রস্থ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। দুপুর থেকে মহানগরীতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে লালবাজার (Lalbazar) সূত্রে জানা গেছে। দুপুর ২টো থেকে যতক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। সেক্ষেত্রে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাতায়াত করা যাবে। যাঁরা হেঁটে কার্নিভাল দেখতে আসবেন তাঁরা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, মেয়ো রোড অথবা আর আর অ্যাভিনিউ ব্যবহার করতে পারবেন।

লক্ষ্মীপুজোয় ব্লু লাইনের মেট্রো সূচিতে রদবদল

জেলায় জেলায় কার্নিভালের জৌলুসে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মতোই নিরঞ্জন শোভাযাত্রায় জেলাকে টক্কর দেবে কি কলকাতা? জানা গেছে প্রত্যেক পুজো কমিটিকে সাংস্কৃতিক পরিবেশনের জন্য দু মিনিট করে সময় দেয়া হবে। থাকবেন সেলিব্রেটি থেকে সাহিত্য- সংস্কৃতি- ক্রীড়া জগতের বিশিষ্টরা। ইতিমধ্যেই শহরে পৌঁছে গেছেন বিদেশি অতিথিরা। কুড়ি হাজার সাধারণ দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে। থাকছে ওয়াচ টাওয়ার, ড্রোন নজরদারি। অনুষ্ঠান চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কার্নিভাল শেষে বাড়ি ফেরার জন্য থাকছে অতিরিক্ত বাস-মেট্রো। নির্বিঘ্নে আজকের মেগা ইভেন্ট সম্পন্ন করতে তৈরি পুলিশ প্রশাসন।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...