Wednesday, June 24, 2026

কেন গ্রেফতার সোনম? কেন্দ্রকে সুপ্রিম-নোটিস  

Date:

Share post:

ইঞ্জিনিয়ার, গবেষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের কেন জেলে, কেন গ্রেফতার করা হয়েছে তাঁকে? জানতে চেয়ে কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট।

সোনমের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি যে অ্যাংমো। এই মামলায় সোমবার কেন্দ্র, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং যোধপুর সেন্ট্রাল জেলের পুলিশ সুপারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। এই মামলাটির পরবর্তী শুনানি ১৪ অক্টোবর।

জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করে সোনমকে গত ২৬ সেপ্টেম্বর লেহর বাড়ি থেকে গ্রেফতার করে লাদাখ পুলিশ। রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেলেই আপাতত সোনম আছেন। গীতাঞ্জলীর আইনজীবী দাবি করেন, সোনমকে আটকের কারণগুলি পরিবারকে জানানো হয়নি। পাল্টা সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সোনমকে গ্রেফতারের কারণ ইতিমধ্যেই তাঁকে জানানো হয়েছে।

এদিকে গত শনিবার সোনম জেল থেকে বার্তা দিয়েছেন, লেহ শহরে বিক্ষোভে চারজনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। ততদিন তিনি জেলে থাকতে প্রস্তুত। সোনাম জানিয়েছিলেন, “আপনারা শান্তি ও ঐক্যের পথ ছাড়বেন না। শান্তিপূর্ণভাবে সংগ্রাম করুন। বিক্ষোভের সময় যে চারজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হোক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি জেলে থাকতে তৈরি। শারীরিক ও মানসিকভাবে ভালো রয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। অন্যদিকে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জানিয়েছে, সোনাম-সহ অন্যান্যদের মুক্তি না দেওয়া পর্যন্ত কেন্দ্রের সঙ্গে বৈঠকে তারা বসবে না।

আরও পড়ুন – উত্তরবঙ্গের বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্ত এলাকায় গেলেন বনমন্ত্রীও 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...