Monday, March 23, 2026

বিহার নির্বাচন: জোটের বাইরেই আপ, ঘোষণা ১১ কেন্দ্রের প্রার্থী

Date:

Share post:

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি জোটকে উৎখাতের ডাক দিয়ে লড়াইয়ের ময়দানে আরজেডি-সহ বিরোধী জোট। তবে সোমবার নির্বাচন (Bihar assembly election) ঘোষণা হতেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল আম আদমি পার্টি (AAP)। কার্যত স্পষ্ট করে দেওয়া হল ইন্ডিয়া জোটের সঙ্গে লড়াই করছে না আপ।

আম আদমি পার্টির (AAP) তরফ থেকে ঘোষণা করা হল, বিহারের ২৪৩ আসনেই প্রার্থী দেবে আপ। বিহার নির্বাচনে (Bihar assembly election) কার্যত বিজেপি-বিরোধী ভোট ভাগ করে দেওয়ার পথে অরবিন্দ কেজরিওয়ালের দল। যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া বিরোধী ইন্ডিয়া জোটের তরফ থেকে দেওয়া হয়নি।

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন, একনজরে দিনক্ষণ

বিহারের আম আদমি পার্টির তরফ থেকে সোমবারই প্রকাশ করা হল তাদের প্রথম প্রার্থী তালিকা। প্রথম তালিকায় ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। এই তালিকায় যেমন বেগুসরাই, কিষাণগঞ্জের মতো কেন্দ্রের প্রার্থীর নাম রয়েছে, তেমনই রয়েছে বাঁকিপুর, ফুলবাড়ির মতো কেন্দ্রের প্রার্থীর নামও।

Related articles

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...