Monday, March 23, 2026

বন্যাদুর্গত ময়নাগুড়িতে শিক্ষক সংগঠনের মানবিক উদ্যোগ, দুর্গতদের হাতে ত্রাণ

Date:

Share post:

উত্তরবঙ্গজুড়ে বন্যার প্রকোপে বিপর্যস্ত ময়নাগুড়ি ব্লকের একাধিক গ্রাম। রবিবারের প্রবল বৃষ্টিপাতের ফলে জলঢাকা নদীতে আচমকা জলস্ফীতি ঘটে, ভেঙে যায় নদীবাঁধ। রামসাই, আমগুড়ি, চূড়াভান্ডার সহ বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়ে নদীর জল। মুহূর্তে জলের তলায় চলে যায় ঘরবাড়ি, ভেসে যায় গবাদিপশু, ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমি। আশ্রয়হীন মানুষদের অনেকেই পাড়ি দেন অস্থায়ী ত্রাণ শিবিরে। বর্তমানে জলস্তর কিছুটা নামলেও, বহু মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি — কেউ রেললাইনের ধারে, কেউ বা নদীবাঁধেই গড়ে তুলেছেন অস্থায়ী আশ্রয়।

এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির (জলপাইগুড়ি জেলা শাখা) সদস্যরা। মঙ্গলবার তারা আমগুড়ি ও রামসাই গ্রাম পঞ্চায়েতের একাধিক বন্যাকবলিত এলাকায় যান। সংগঠনের জেলা নেতা স্বপন বসাকের নেতৃত্বে শিক্ষকরা দুর্গত পরিবারের হাতে তুলে দেন শুকনো খাবার, দুধ, পানীয় জল এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

এদিনের এই ত্রাণসেবামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব অমিত সিনহা, দীপাঞ্জন দত্ত, সুশান্ত রায়, হীরক রায়, অনিরুদ্ধ রায়, কমলেশ রায়, মৃত্যুঞ্জয় রায়, বিক্রয় বিশ্বকর্মা, বিষ্ণু নাহা সহ অন্যান্য শিক্ষক নেতারা। সংগঠনের রাজ্য নেতৃত্ব গোবিন্দ পালও এদিন দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলেন ও তাঁদের সমস্যার কথা শোনেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশের কথায়, “বন্যার পর এমন উদ্যোগে আমরা আশার আলো দেখেছি। শিক্ষকরা শুধু ক্লাসরুমেই নয়, আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তেও পাশে দাঁড়ান।”

আরও পড়ুন – হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ভূমিধসে বাস চাপা পড়ে নিহত অন্তত ১৮ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...