Monday, March 23, 2026

লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, ভয়কে জয় করেই অবিচল উত্তরপাড়ার পর্বতারোহী শুভম

Date:

Share post:

পাহাড়কে জয় করার নেশা বাঙালিরর চিরকালীন। বিপদ  ও ঝুঁকিকে সঙ্গী করেই পাহাড় অভিযান শৃঙ্গ জয় করা বাঙালির কাছে নেশা। হুগলির উত্তরপাড়ার  শুভম চ্যাটার্জী এক দুসাহসিক অভিযাত্রী। তাঁর লক্ষ্য   গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা। সেই লক্ষ্য নিয়েই একের পর এক মহাদেশের উচ্চতম শৃঙ্গ জয় করে বেড়াচ্ছেন শুভম।

এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আন্টার্টিকা সহ একাধিক মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ জয় জয় করে চলেছে শুভম। কয়েকদিন আগেই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ দুর্গম শৃঙ্গ মানাসুলু জয় করে বাড়ি ফিরেছেন উত্তরপাড়ার তরুণ  এই পর্বতারোহী। সব থেকে কম সময়ে ওশিয়ানিয়া মহাদেশে সর্বোচ্চ দুটি পর্বত শৃঙ্গ জয় করার জন্য ইতিমধ্যেই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড লন্ডন এর তার নাম নথিভুক্ত হয়েছে। ৪৯ ঘন্টা সময়ের মধ্যে সামিট কমপ্লিট করেছেন শুভম।

বিশ্বে মোট ১৪টি শৃঙ্গ রয়েছে যেগুলোকে “ডেথ জোন” বলা হয় — অর্থাৎ যেগুলোর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ মিটারেরও বেশি। শুভম সাহসের ডানায় ভর করেই সেগুলি জয় করার চ্যালেঞ্জ নিয়েছেন।  “মাউন্টেনিয়ার রনি” নামে পরিচিত। পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু (উচ্চতা ৮,১৬৩ মিটার) জয় করেছেন চলতি বছরেই।

আরও পড়ুন:দ্বিতীয় ট্রফির লক্ষ্যে ইস্টবেঙ্গল, কবে আসবেন লাল হলুদের ষষ্ঠ বিদেশি?

এই পর্বতটি বিশেষ করে ক্যাম্প ৩ থেকে ক্যাম্প ৪ পর্যন্ত অংশে শারীরিক সহনশক্তির চরম পরীক্ষা নেয়, কারণ এই পথে পৌঁছাতে প্রায় ১০ ঘণ্টা টানা আরোহন করতে হয়। পথের বাঁকে বিপদ লুকিয়ে থাকে। কিন্ত সাহসী শুভমকে আটকাবে কে!অনিশ্চিত হিমালয়ান আবহাওয়া এবং প্রায় ১৮% মৃত্যুহার এই আরোহনকে আরও কঠিন ও বিপজ্জনক করে তোলে। শুভমও প্রতি পদে বিপদের মুখোমুখি হন, কিন্তু ভয়কে জয় করতে পারলেই তো আসে সাফল্য।

 

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...