Thursday, June 25, 2026

বিনা প্ররোচনায় তৃণমূলের পার্টি অফিসে হামলা বিজেপির! বুধবার ত্রিপুরায় যাচ্ছে প্রতিনিধি দল 

Date:

Share post:

ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে হামলা চালাল বিজেপি। ভাঙচুর করা হল নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ভিনাইল বোর্ড। ছেঁড়া হল পোস্টার-ব্যানার। পুলিশের সামনেই এই হামলার ঘটনা ঘটলেও তারা কোনওরকম বাধা দেয়নি। স্রেফ দর্শকের ভূমিকা পালন করেছে। এই প্রেক্ষিতে বুধবার ত্রিপুরা যাচ্ছে  তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল৷ এই দলে রয়েছেন সাংসদ প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, মন্ত্রী বীরবাহা হাঁসদা, দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ, যুব নেতা সুদীপ রাহা এবং সাংসদ সুস্মিতা দেব।

ত্রিপুরা পৌঁছে পার্টি অফিসে পৌঁছে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন তৃণমূলের প্রতিনিধি দল। কথা বলবেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গেও। পুলিশের সামনেই তৃণমূলের দলীয় দফতরে হামলা চালানো হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে। ফলে বিজেপির পুলিশ কোনওভাবেই এর দায় এড়াতে পারে না। যদিও মুখ লুকোতে ও পিঠ বাঁচাতে ত্রিপুরা বিজেপি এখন নানা ফন্দি-ফিকির চালাচ্ছে। তবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে দল। আরও জোরালো হবে প্রতিবাদ-প্রতিরোধ। জবাবদিহি চাওয়া হবে স্থানীয় প্রশাসনের কাছে।

আরও পড়ুন – রাজমিস্ত্রির কাজে গিয়ে বিপর্যয়! বেঙ্গালুরুতে দগ্ধ মুর্শিদাবাদের সাত শ্রমিক 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...