Sunday, April 12, 2026

গ্রহ-রত্ন বিক্রির আড়ালে ৩৫০ কোটির বিদেশি মুদ্রা তছরুপ! কলকাতা-সহ তিন শহরে ইডির তল্লাশি অভিযান

Date:

Share post:

এবার গ্রহ-রত্ন (Gemstone) বিক্রির আড়ালে বড়সড় আর্থিক তছরুপের অভিযোগে তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Ed)। বুধবার সকালে কলকাতা (Kolkata), হায়দরাবাদ(Hyderabad) এবং আহমেদাবাদে(Ahmedabad) একযোগে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(Ed raids)। অভিযানে উঠে আসছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা তছরুপের অভিযোগ। প্রাথমিক তদন্তে ইডির হাতে এসেছে প্রায় ৩৫০ কোটি টাকা বিদেশে পাচারের সম্ভাব্য প্রমাণ।

ইডি সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে এক অভিযোগের ভিত্তিতে এই তদন্তের সূত্রপাত। অভিযোগ ছিল, গ্রাহকদের সস্তা পাথর দিয়ে উচ্চমূল্য আদায় করা হচ্ছে। সেখান থেকেই উঠে আসে আরও গুরুতর আর্থিক তছরুপ ও বিদেশি মুদ্রা পাচারের বিষয়টি। আরও পড়ুন: জেল যাওয়ার ভয়ে রাশিয়ার হয়ে যুদ্ধ! ইউক্রেনে বন্দি ভারতীয় যুবক

বুধবার সকালে কলকাতার সল্টলেকের সিএফ ব্লকে এক এজেন্টের বাড়ি ও কিরণশঙ্কর রায় রোডে তাঁর অফিসে হানা দেন ইডির আধিকারিকেরা। সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র, লেনদেনের হিসাব ও বৈদেশিক মুদ্রা সংক্রান্ত দলিল বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
একইসঙ্গে হায়দরাবাদ ও আহমেদাবাদের কয়েকটি সম্ভাব্য ঠিকানাতেও অভিযান চালানো হয়। ওইসব জায়গা থেকেই বিদেশে টাকা পাচার ও হাওলা লেনদেনের সূত্রে মূল চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। মূলত ভুয়ো ইনভয়েস, জাল আমদানি-রপ্তানি কাগজপত্র এবং বিভিন্ন শেল কোম্পানির সাহায্যে টাকা দেশের বাইরে পাঠানো হচ্ছিল বলে প্রাথমিক অনুমান। কে বা কারা এই চক্রের মাথায় রয়েছে, কারা এজেন্ট হিসেবে কাজ করছিল, কীভাবে টাকার লেনদেন হতো—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...