Friday, June 19, 2026

আরিয়ান বনাম ওয়াংখেড়ে যুদ্ধ অব্যাহত! রেড চিলিজ-নেটফ্লিক্সের বিরুদ্ধে জারি সমন

Date:

Share post:

এবার শাহরুখের সংস্থা রেড চিলিজ এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করল দিল্লি হাই কোর্ট। ‘ব্যাডস অফ বলিউড’ নিয়ে প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এবং শাহরুখ-পুত্র আরিখান খানের মধ্যে আরও খানিকটা তরজা বাড়ল। সমীরের দায়ের করা মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ। ৩০ অক্টোবর এই মামলার অন্তর্বর্তী শুনানি গ্রহণ করা হবে।

অভিযোগ, নেটফ্লিক্স ওয়েব সিরিজ The Ba***ds of Bollywood-এ যা তুলে ধরা হয়েছে, সমীরের দাবি তাতে তাঁর সুনাম নষ্ট করেছে। তাঁর আবেদনে ওয়েব সিরিজটির সম্প্রচার বন্ধ করার জন্য স্থায়ী স্থগিতাদেশ চেয়েছেন। এছাড়াও ২ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও করেছেন সমীর। এই টাকা তিনি ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে দান করবেন বলেও জানিয়েছেন।

The Ba***ds of Bollywood-এ কোথাও সমীর ওয়াংখেড়ের নাম উল্লেখ নেই। তবে এক NCB আধিকারিকের চরিত্র রয়েছে। নিন্দুকদের মতে, এই চরিত্রের সঙ্গে সমীরের চেহারায় মিল রয়েছে। কিন্তু মুখের সঙ্গে মিল থাকলেই যে সব প্রমাণ করা যায়, তা নয়। সমীরের আবেদনে আরও বলা হয়েছিল, ওই সিরিজে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যে ‘সত্যমেব জয়তে’ বলার পরে মধ্যমা আঙুলটি দেখিয়েছে। ‘সত্যমেব জয়তে’ দেশের জাতীয় প্রতীকের অংশ। তাই এই দৃশ্যে ১৯৭১-এর জাতীয় সম্মানের প্রতি অবমাননা প্রতিরোধ আইন লঙ্ঘিত হয়েছে।

২০২১ সালে মাদককাণ্ডে আরিয়ানকে গ্রেফতার করেছিলেন তৎকালীন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। এরপর ২০২৩ সালে সিবিআই ওয়াংখেড়ের বিরুদ্ধেই মামলা দায়ের করে। অভিযোগ ওঠে, আরিয়ানকে মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য তিনি শাহরুখের থেকে ২৫ কোটি টাকা ঘুষ আদায়ের চেষ্টা করেছিলেন। সমীর এই অভিযোগ অস্বীকার করে এসেছেন এবং এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...