Friday, June 19, 2026

জুবিনের মৃত্যুতে পুলিশের জালে গায়কের ভাই! গ্রেফতারি বেড়ে ৫

Date:

Share post:

গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুতে এবার গ্রেফতার হলেন খোদ পুলিশকর্তা। সিঙ্গাপুরে গত ১৯শে সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে বলিউড গায়কের মৃত্যুর খবরে চমকে ওঠেন অনুরাগীরা। জোরালো হয় খুনের তত্ত্ব। তদন্তে নেমে এবার গায়কের খুড়তুতো ভাই অসম পুলিশের আধিকারিক সন্দীপন গর্গকে (Sandipan Garg) গ্রেফতার করল পুলিশ। মৃত্যুর সময় তিনি গায়কের সঙ্গেই ছিলেন বলে জানা গেছে। এর আগে চারজনকে গ্রেফতার করা হয়েছিল, এবার পুলিশকর্তাকে নিয়ে এখনও পর্যন্ত জুবিনের মৃত্যুতে গ্রেফতারির সংখ্যা দাঁড়াল পাঁচ।

জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ স্বামীর মৃত্যুতে প্রথম দিন থেকেই সঠিক তদন্তের দাবি করে আসছেন।গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে জুবিনের দেহের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট সরকারকে ইতিমধ্যেই ফেরত দিয়েছেন গরিমা। তিনি সাফ জানিয়েছেন এটা কোন ব্যক্তিগত তথ্য নয়, তাই প্রকাশ্যে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তদন্তকারীরা। মৃত্যু রহস্যের কিনারা করতে অসম পুলিশের তরফে SIT গঠন করা হয়েছে বলে জানা গেছে। এসআইটি ইতিমধ্যে গায়কের পরিচিত বেশ কয়েকজনের উদ্দেশ্যে সমন জারি করেছে, যার মধ্যে অসম অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুরের ১১ জন সদস্যের মধ্যে যাঁরা ইয়টে তাঁর শেষ মুহুর্তের সময় গায়কের সাথে ছিলেন সেই আটজনকে আটজন ৬ অক্টোবরের মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হলেও তাঁরা কেউ উপস্থিত হননি বলে খবর। অসম পুলিশের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মূল অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, তাঁর ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, সহ-গায়ক অমৃতপ্রভা মহন্ত এবং এখন সন্দীপন গর্গসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সিআইডি।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...