Friday, June 19, 2026

শিল্ডের বোধনে শ্রীনিধির বিরুদ্ধে সহজ জয়, পরীক্ষা সেরে নিলেন অস্কার

Date:

Share post:

জয় দিয়েই আইএফএ শিল্ডের (IFA Shiled) অভিযান শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal)।  বুধবার কল্যাণী স্টেডিয়ামে শ্রীনিধি ডেকান দলকে ৪-০ গোলে হারিয়ে দিল লাল হলুদ।

কল্যাণীতে ছিমছামভাবেই হল শিল্ডের বোধন।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু সহ আইএফএ কর্তারা। শিল্ড ট্রফির উন্মোচন হয়। ম্যাচের শুরুতে উত্তরবঙ্গে বন্যায় দুর্গতদের জন্য নীরবতা পালন করা হয়।  প্রতিপক্ষ দল শক্তিশালী  না হওয়ায় এই ম্যাচে পরীক্ষা-নীরিক্ষা সেরে নেয় কোচ অস্কার ব্রুঁজো। ডিফেন্সে চার ভারতীয়কে খেলান। গোলে খেলান দেবজিত মজুমদারকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে লাল হলুদ।

গোল পাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২১ মিনিটে মিগুয়েল ফিগুইরার ফ্রি-কিক শ্রীনিধি ডেকানের গোলকিপার আধিল ফয়জল  কোনওমতে সেভ করলে ফিরতি বল গোলে ঠেলে দেন জয় গুপ্তা। লাল হলুদ জার্সিতে প্রথম গোলের পর উল্লাসে মাতেন।

লাল হলুদের দ্বিতীয় গোল এল ৩৮ মিনিটে। ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সল ক্রেসপো। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ে। ৪৮ মিনিটে বিপীনের ক্রসে ফ্লিক করে জালে বল জড়িয়ে দেন হামিদ।

আরও পড়ুন:মেসি ভক্তদের ব্যাপক চাহিদ, কলকাতায় অফলাইনে পাওয়া যাবে টিকিট?

তৃতীয়  গোলের ঠিক দু’মিনিট বাদে ক্রেসপোর কর্নারে বিনা বাধায় হেড করে যান লালচুংনুঙ্গার পরিবর্ত হিসেবে মাঠে নামা জিকসন ৷৷ইস্টবেঙ্গলের পরের প্রতিপক্ষ নামধারী এফসি।

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...