Friday, June 19, 2026

শাহ থেকে সাবধান, সবচেয়ে বড় মীরজাফর: কাকে সতর্ক করলেন মমতা!

Date:

Share post:

“সব বিষয়ে অমিত শাহকে (Amit Shah) ভরসা করবেন না। বেশি বিশ্বাস করলে মীরজাফরের মতো পরিণতি হতে পারে!” বুধবার, বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, অমিত শাহ (Amit Shah) ‘অ্যাক্টিং প্রধানমন্ত্রী’-র মতো কাজ করছেন।

এদিন, কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারকে একের পর এক তোপ দাগেন। বলেন, “আমার বলতে খারাপ লাগছে, কিন্তু, এরা দেশকে শেষ করে দেবে। আমি অনেক সরকার দেখেছি। কিন্ত, আমি এমন ঔদ্ধত্য কখনও দেখিনি। এমন একনায়ক সরকার দেখিনি। তাদের মনে রাখা দরকার, তারা আজ ক্ষমতায় রয়েছে। কিন্তু, আগামিকাল ক্ষমতায় নাও থাকতে পারে। কোনও কিছুই স্থায়ী নয়।”

এর পরেই এসআইআর নিয়ে অমিত শাহকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তীব্র আক্রমণ করে বলেন, “পুজোর মরশুমের মধ্যে ১৫ দিনে SIR আদৌ সম্ভব? সবাইকে নাম তুলতে হবে। এটা কী করছে এরা? বিজেপি পার্টির কমিশন হবে? নাকি গণতন্ত্রের অধিকারের কমিশন হবে? এটা পুরো অমিত শাহর খেলা। তিনি তো অ্যাক্টিং প্রধানমন্ত্রীর মতো কাজ করেন।

এর পরে মোদিকে (Narendra Modi) উদ্দেশ করে মমতার সাবধান বাণী, “আমি দুঃখিত, এই কথা বলতে হচ্ছে- প্রধানমন্ত্রীকে বলব, অমিত শাহ থেকে সাবধান থাকুন! সব বিষয়ে ওঁকে ভরসা করবেন না। উনিই সবচেয়ে বড় মীরজাফর। আগে থেকে সজাগ থাকুন। সকালই বলে দেয়, দিন কেমন যাবে।”

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...