Friday, June 19, 2026

যোধপুর পার্কের বাজারে অস্থায়ী দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪ ইঞ্জিন

Date:

Share post:

যাদবপুর এলাকায় পালবাজারের একটি অংশে আচমকা আগুন লাগে বুধবার বিকালে। যোধপুর পার্কের এই বাজারে বেশ কিছু অস্থায়ী কাঠামো রয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। প্রাথমিকভাবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালাচ্ছে দমকল বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পালবাজারের ভিতরে একটি অস্থায়ী কাঠামোতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় অস্থায়ী কাঠামো থেকে বাজারের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। তবে দুপুরের পরে যাদবপুরের এই বাজারে ক্রেতা-বিক্রেতা তেমন থাকে না বলে প্রাণহানির কোনও আশঙ্কা ঘটেনি।

আরও পড়ুন: এসএসসি ‘অযোগ্য’দের তালিকা আনবে প্রকাশ্যে: নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল

শেষ পর্যন্ত আগুন নেভাতে দমকলের চারটি ইঞ্জিনকে ঘটনাস্থলে আনা হয়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী থেকে আগুন লাগে, তার তদন্ত করবে দমকল বিভাগ।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...