Monday, March 23, 2026

উত্তরের ত্রাণের তদারকিতে থাকছেন মন্ত্রী-আমলারা, আগামী সপ্তাহে ফের যাবেন: ফেরার পথে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শন করে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, আবার তিনি যাবেন পাহাড়ে। বুধবার, বাগডোগরা বিমানবন্দরে জানান মমতা। একই সঙ্গে জানান, পঞ্চায়েত মন্ত্রী-সহ অন্য মন্ত্রী ও আধিকারিকরা দুর্গত মানুষের সাহায্যে উত্তরেই থাকছেন।

বৃষ্টি বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে দেখতে যান মুখ্যমন্ত্রী। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের ঘোষণা করেন। নিজের হাতে চেক তুলে দেন স্বজনহারা পরিবারের হাতে। মঙ্গলবারই তিনি জানান, আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গে আসবেন তিনি। এদিনও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা (Mamata Banerjee) জানান, পঞ্চায়েত মন্ত্রী-সহ অন্যমন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকরা উত্তরবঙ্গে (North Bengal) থাকছেন। তিনিই ত্রাণ বিষয়টি তদারকি করবেন। মুখ্যমন্ত্রী বুধবার ফিরে এলেও, ফের তিনি যাবেন আগামী সপ্তাহেই।

কলকাতায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, দ্রুত গতিতে চলেছে উদ্ধার কাজ। উদ্ধার কাজ প্রায় শেষের দিকে। মিরিকে ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ চলছে। মমতা জানান, নাগরাকাটা ব্রিজের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১৫ দিনের মধ্যে অস্থায়ী রাস্তা তৈরির কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, পাইপের মাধ্যমে একটি অস্থায়ী ব্রিজ ১৫ দিনের মধ্যে তৈরি করে দেওয়া হবে।

বিজেপির সাংসদ খগেন মুর্মুকে মঙ্গলবার হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের তিনি জানান, “প্রশাসনকে না জানিয়ে ৪০-৫০ টি কনভয় নিয়ে হাজির বিজেপি নেতারা। আমি দেখে এসেছি, কর্তব্য পালন করেছি। কানের পিছনে অল্প লেগেছে। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, উনি ভালো আছেন।“

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...