Monday, March 23, 2026

বুধে দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড় বৃষ্টির সর্তকতা!

Date:

Share post:

উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতির সামান্য উন্নতি হতেই এবার চিন্তা বাড়াচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, বুধবার ৮ জেলায় ঝড় বৃষ্টির (Rain) হলুদ সর্তকতা রয়েছে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া-সহ অন্যান্য জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

উইকেন্ডে বর্ষা (Monsoon) বিদায়ের সম্ভাবনার কথা আগেই জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্তারা। তবে তার আগে চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, তো কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলার বিভিন্ন অংশে স্থানীয়ভাবে বর্জ্রগর্ভ মেঘ থেকে দফায় দফায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরের আবহাওয়ার সামান্য উন্নতি, হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

 

Related articles

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...