Tuesday, March 3, 2026

স্কুলে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ! মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে উদ্যোগ শিক্ষা দফতরের, জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

রাজ্যের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। শিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও তত্ত্বাবধানে এই পদক্ষেপ, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বাংলার কর্মপ্রার্থী যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের এই আরেকটি পদক্ষেপ! এই পদে আবেদনকারী সকল কর্মপ্রার্থী যুবক-যুবতীদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।’

শিক্ষা দফতরের সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্য পদ পূরণের দাবি উঠছিল। অবশেষে কমিশনের মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে শিক্ষা দফতরের সরকারি ওয়েবসাইটে। নভেম্বরের প্রথম সপ্তাহেই শুরু অনলাইনে আবেদন প্রক্রিয়া। চলবে একমাস। সম্ভাব্য পরীক্ষা নতুন বছরের শুরুতেই। রাজ্য সরকারের তরফে আশা করা হচ্ছে, এই নিয়োগ উদ্যোগ রাজ্যের বেকার যুবসমাজের মধ্যে নতুন আশার সঞ্চার করবে এবং শিক্ষা পরিকাঠামোর কার্যক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- অন্ধ্রপ্রদেশে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে সন্দেশখালির বিধায়ক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আজ দোলপূর্ণিমা, বসন্তের রঙিন উৎসবে মেতে উঠতে তৈরি আট থেকে আশি 

সাদাকালো কঠিন জীবনের সব অবসাদ দূরে সরিয়ে আজ মনকে রঙিন করে তোলার পালা। ফাগুনি পূর্ণিমায় আজ রঙের উৎসব।...

মাধ্যমিকের পর কোন বিষয়? পড়ুয়াদের দোটানা কাটাতে কেরিয়ার গাইডেন্সে জোর নয়া সভাপতির 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হিসেবে সোমবার দায়িত্ব নিলেন অধ্যাপক পার্থ কর্মকার। চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েই নিজের...

বাগুইআটিতে নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস সুজিতের, একগুচ্ছ প্রকল্পের সূচনা বিধাননগরে

রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে সোমবার একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল বিধাননগরে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য...

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির...