Tuesday, June 9, 2026

পিপিপি প্রকল্পে বিশেষজ্ঞ উপদেষ্টা সংস্থা গঠনে পদক্ষেপ অর্থ দফতরের

Date:

Share post:

সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে (PPP মডেল) পরিচালিত প্রকল্পগুলির দক্ষ বাস্তবায়নের জন্য নতুন পরামর্শদাতা সংস্থা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। অর্থ দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে প্রস্তাব আহ্বান করা হয়েছে। অর্থ দফতরের সূত্রে জানা গিয়েছে, পরিবহণ ও লজিস্টিকস, বিদ্যুৎ, জল ও নিকাশী, যোগাযোগ, সামাজিক ও বাণিজ্যিক পরিকাঠামো সহ একাধিক ক্ষেত্রে দক্ষ সংস্থাগুলির একটি প্যানেল তৈরি করা হবে। এই উপদেষ্টা সংস্থাগুলি প্রকল্প চিহ্নিতকরণ থেকে শুরু করে বিস্তারিত প্রকল্প রিপোর্ট (DPR) প্রস্তুত, দরপত্র প্রক্রিয়া, চুক্তি প্রণয়ন, আর্থিক ও আইনি বিশ্লেষণ, পরিবেশগত মূল্যায়ন, এমনকি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ পর্যন্ত যাবতীয় ক্ষেত্রে রাজ্য সরকারকে সহায়তা করবে।

অর্থ দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ১০ থেকে ১২টি উপদেষ্টা সংস্থাকে দুই বছরের জন্য প্যানেলে অন্তর্ভুক্ত করা হবে। প্রয়োজনে এই মেয়াদ বাড়ানোও হতে পারে। রাজ্য সরকার ইতিমধ্যেই সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক পরিকাঠামো গঠনে জোর দিচ্ছে। পরিকাঠামো উন্নয়নের এই প্রক্রিয়াকে আরও গতিশীল করতে পেশাদার উপদেষ্টা সংস্থাগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। এক সরকারি আধিকারিকের কথায়, “PPP মডেলে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে গতি আনতে অভিজ্ঞ পরামর্শদাতা সংস্থা প্রয়োজন। তারা প্রযুক্তিগত ও আর্থিক দিক থেকে প্রকল্পগুলি সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।” অর্থ দফতরের এই পদক্ষেপে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন আরও সুশৃঙ্খল ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- স্কুলে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ! মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে উদ্যোগ শিক্ষা দফতরের, জানালেন শিক্ষামন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...