Friday, June 19, 2026

পাঁচ কোটি টাকা চেয়ে রিঙ্কু সিংকে হুমকি ডি কোম্পানির, পুলিশের জালে ২

Date:

Share post:

টাকা চেয়ে  ভারতীয় দলের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংকে (Rinku Singh) হূমকি ডি কোম্পানির(D-Company)। দাউদ গ্যাংয়ের পক্ষ থেকে ৫ কোটি টাকা চেয়ে ফোন রিঙ্কু সিং। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

রিঙ্কু সিং সম্প্রতি এশিয়া কাপের সফর শেষ করে ফিরেছেন। ফাইনালে তাঁর ব্যাট থেকেই জয়সূচক রান এসেছিল। কিন্তু  সেই রিঙ্কু সিংকেই দাউদ গ্যাংয়ের  হুমকি! যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রিঙ্কু সিংকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ যে দুজনকে গ্রেফতার করেছে, তাদের মধ্যে একজন হুমকি দেওয়ার কথা স্বীকারও করেছে।

ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, কয়েক মাস  আগে এই ঘটনা ঘটে।মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পক্ষ  তথ্য পাওয়া গিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে তিনবার রিঙ্কুকে ফোন করে মহম্মদ নাভিদ ও মহম্মদ দিলশাদ। রিঙ্কু সিংয়ের প্রোমোশনাল টিমের কাছে যায় সেই ফোন। দুই অভিযুক্ত নিজেদের দাউদের দলের সদস্য হিসাবে উল্লেখ করে। এর পরে অভিযোগ দায়ের করে রিঙ্কুর টিম।

আরও পড়ুন:“দল নির্বাচন আমার হাতে নেই”, মুখ খুললেন ব্রাত্য শামি

এর আগে জীশান সিদ্দিকী-কে একইভাবে হূমকি দেওয়া হয়েছিল। তাঁর বাবা এনসিপি নেতা বাবা সিদ্দিকী-কে হত্যার পর ১০ কোটি টাকার মুক্তিপণ চাওয়া হয়েছিল জীশানের কাছে। এই মামলায় ইন্টারপোলের সাহায্য নিয়ে ত্রিনিদাদ ও টোবাগো থেকে দুই অভিযুক্ত—মহম্মদ দিলশাদ ও মহম্মদ নবীদকে নিজেদের হেফাজতে নিয়েছিল ভারত।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...