Monday, March 23, 2026

অধিনায়ক গিলকে স্বাগত সৌরভের, রোহিতকে নিয়ে কী বললেন মহারাজ?

Date:

Share post:

টেস্টের পর একদিনের ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের (Shubhaman gill) হাতে। এই ইস্যুতে নানা মুণির নানা মত। গিলকে অধিনায়ক করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav ganguly)। মহারাজের বিশ্বাস এই সিদ্ধান্ত নেওয়ার আগে রোহিতের সঙ্গে কথা বলে নিয়েছেন বিসিসিআই কর্তারা।

এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, “রোহিতকে সরিয়ে শুভমানকে আনার সিদ্ধান্তে ভুল দেখছি না। শুভমান টেস্টে ভালো করেছে, সেজন্য ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছে। ওর মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে।”  ২০২৭ সালে বিশ্বকাপে রোহিত শর্মার খেলার প্রসঙ্গে সৌরভের মতামত, ২০২৭ সালে রোহিতের বয়স হবে ৪০, সেটা স্পোর্টসের বিচারে কম নয়।

অস্ট্রেলিয়ায় ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে সফর শুরু করবে ভারত। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে ডনের দেশে।

আরও পড়ুন :বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল গ্যালারি, মাঠে মসৃণ জয় ম্যাকলারেনদের

অনেকেরই ধারণা, এটাই ‘রো-কো’র বিদায়ী সফর। সেই কারণে তাঁদের নিয়ে সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস। জানা গিয়েছে, সিরিজ শুরুর ১৩ দিন আগে সমস্ত ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে।একজন ক্রিকেটার হিসেবে একজন অধিনায়ক হিসেবে রোহিত শর্মা, ভারতীয় দলকে অনেক কিছু দিয়েছেন। তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত।  চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, একদিনের বিশ্বকাপে ফাইনালে উঠেছে। আইসিসি ইভেন্টে তাঁর জয়ের রেকর্ড অত্যন্ত ভালো।

 

Related articles

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...