Monday, May 25, 2026

পুজোর পরেই কড়া নজর, দ্রুত প্যান্ডেল-হোর্ডিং সরানোর নির্দেশ ফিরহাদের

Date:

Share post:

সদ্য কেটেছে পুজোর (Kolkata Durga Puja) রেশ। কিন্তু এখনও প্যান্ডেল ও হোর্ডিং এখনও সরানো হয়নি। তাই শহরে ডেঙ্গি (Dengue) ও ম্যালেরিয়ার (Malaria) বাড়বাড়ন্ত ঠেকাতে দুর্গাপুজোর সমস্ত প্যান্ডেল ও হোর্ডিং অবিলম্বে সরানোর নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

বুধবার কলকাতা পুরসভায় এক সাংবাদিক বৈঠকে মেয়র জানান, পুজোর পরে মণ্ডপের চারপাশে জমে থাকা জল থেকেই মশার প্রজনন বাড়ে। এর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই দ্রুত প্যান্ডেল সরিয়ে নেওয়া জরুরি। তিনি আরও বলেন, অনেক পুজো কমিটি এখনও প্যান্ডেল ও হোর্ডিং খুলে ফেলেনি। অতি বৃষ্টির ফলে শহরের বহু জায়গায় এখনও জল জমে রয়েছে। এই অবস্থায় পুরসভার স্বাস্থ্য দফতরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, পুজো পরবর্তী এলাকায় মশা মারার স্প্রে ও অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা যেন জোরকদমে চালানো হয়। আরও পড়ুনঃ উৎপাদনের আগে সব ওষুধের পরীক্ষা বাধ্যতামূলক, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

ধাপা এলাকার বর্জ্য সংক্রান্ত বিষয়ে ফের কড়া বার্তা দিয়েছেন মেয়র। তিনি জানিয়েছেন, ধাপায় যেন কোনও অপ্রসেসড ময়লা জমা না থাকে। পুরসভা পরিকল্পনা নিয়েছে, আগামী তিন বছরের মধ্যে কলকাতা ও আশপাশের শহরগুলির সমস্ত বর্জ্য আধুনিক প্রসেসিংয়ের মাধ্যমে সার তৈরির কারখানায় পাঠানো হবে। এই উদ্যোগে কলকাতা ছাড়াও বিধাননগর, হাওড়া, দমদম ও পানিহাটির মতো পুরসভাগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মেয়র।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...