Friday, June 19, 2026

খগেন-শঙ্করের উপর হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৮ , হাই কোর্টে জনস্বার্থ মামলা

Date:

Share post:

বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) ও বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষের (Shankar Ghosh) উপর হামলার ঘটনায় বাড়ল ধৃতের সংখ্যা। বুধবারই ঘটনায় নাগরাকাটা থানার পুলিশ ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। রাতেই বিশেষ অভিযান চালিয়ে আরও দুজন শাহানূর আলম এবং তোফায়েন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। দুই বিজেপি নেতার উপর হামলার ঘটনায় ধৃতের (Arrest) সংখ্যা বেড়ে হল চার। হামলার ঘটনাইয় এখনও পর্যন্ত আটজনের বিরুদ্ধে এফআইআর করে বিজেপি।

খগেন মুর্মু (Khagen Murmu)-সহ বিজেপি নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের। মামলা করার অনুমতি দিল হাইকোর্ট। এনআইএ তদন্তের আবেদনে জনস্বার্থ মামলায় বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ডিজিটাল গ্রেফতারির তদন্তে একযোগে দেশের ৪০ জায়গায় তল্লাশি অভিযান CBI-র!

সোমবার নাগরাকাটায় (Nagarakata) বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা। স্থানীয়দের আক্রমণের জেরে মাথা ফাটে বিজেপি বিধায়ক খগেন মুর্মুর। বর্তমানে তিনি শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে (Privet Hospital) চিকিৎসাধীন। গুরুতর আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে শিলিগুড়ির হাসপাতালে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও এদিন কথা হয় মুখ্যমন্ত্রীর।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...