Sunday, April 12, 2026

উৎপাদনের আগে সব ওষুধের পরীক্ষা বাধ্যতামূলক, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

কাশির সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনার পর (cough syrup case) এবার সব রাজ্যগুলিকে ওষুধের পরীক্ষা নিয়ে কড়া নির্দেশ দিল কেন্দ্র। তালিকার রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও। বুধবার দ্য ডিরেক্টরেট জেনারেলের অফ হেলথ সার্ভিস (The Directorate General of Health Service) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে উৎপাদনের আগে সব ওষুধের পরীক্ষা নিশ্চিত করতে হবে। বাজারে ওষুধের (pharmaceutical products) ব্যাচ সরবরাহের আগে খতিয়ে দেখাও বাধ্যতামূলক।

গত কয়েকদিনে ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। আচমকা জ্বর থেকে কিডনি বিকল হয়ে এত মৃত্যুর ঘটনায় অবশেষে টনক নড়েছে কেন্দ্রের। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ-সহ বহু রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে ‘কোল্ডরিফ’ (Coldrif)। কেন্দ্রের অধীনস্থ হেলথ সার্ভিসের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, অনুমোদিত এবং নির্ভরযোগ্য বিক্রেতাদের কাছ থেকেই তাদের কাঁচামাল কিনতে হবে। ওষুধ নির্মাণকারী সংস্থাগুলির উন্নত ভেন্ডার কোয়ালিফিকেশন সিস্টেম রয়েছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। ওষুধ নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন না মানলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...