Sunday, June 21, 2026

ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প, ৩ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা!

Date:

Share post:

সকাল সকাল তীব্র ভূমিকম্প ফিলিপিন্সে (Earthquake in Philippines)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪! ইতিমধ্যেই জারি হয়েছে সুনামির সতর্কতা। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (United States Geological Survey) জানিয়েছে, ফিলিপিন্সের বাকুলিন অঞ্চলের কাছে মিন্ডানাও দ্বীপের উপকূলে আঘাত আনে এই ভূমিকম্প। আফটার শকের পাশাপাশি ৩ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনায় স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভারতীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৪ মিনিটে এই ভূমিকম্প হয়। উৎসস্থল মাটি থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। এরপরই সকাল ৯টা ৪৩ মিনিট থেকে ১১টা ৪৩ মিনিটের মধ্যে সুনামির হাই অ্যালার্ট (Tsunami High Alert) জারি করে ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (Philippine Institute of Volcanology and Seismology)।সতর্কতা থাকছে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি এবং পাপুয়াতেও। শক্তিশালী কম্পনে আতঙ্কিত সাধারণ মানুষ।

 

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...