Saturday, April 11, 2026

রবিতে রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষায় বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত

Date:

Share post:

১২ অক্টোবর (রবিবার) রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা (West Bengal Recruitment) রয়েছে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাড়তি পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পাতালরেল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রতি রবিবার ব্লু লাইনে (Blue Line)মোট ১৩০ টি মেট্রো চলে। আগামী রবিবার আরও ৮টি অতিরিক্ত মেট্রো চলবে। গ্রিন লাইনেও (Green Line) এই পরিষেবা মিলবে।

কলকাতা মেট্রোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শেষ পরিষেবার সময় সূচির বদল না হলেও আগামী রবিবার সকাল ৯টার বদলে নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম থেকে যথাক্রমে সকাল ৭টা ও ৭টা বেজে ৪ মিনিটে প্রথম মেট্রো পাওয়া যাবে। সকাল ৭টা ২০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটের প্রথম পরিষেবা মিলবে। সাধারণত হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে প্রতি রবিবার ১০৪ টি মেট্রো চলে। তবে ১২ অক্টোবর চলবে ১১২ টি। সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রো এবং ৭টা বেজে ২ মিনিটে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাওয়া যাবে।

 

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...