Saturday, June 13, 2026

বলিউডের নতুন প্রজন্মের তারকাদের সম্পত্তির পরিমাণ জানেন? 

Date:

Share post:

বিনোদন জগতের তারকাদের সভ্যতার সম্পত্তির পরিমাণ জানতে চিরাচরিত আগ্রহ রয়েছে সাধারণ মানুষের। এই প্রজন্মের নায়ক নায়িকাদের সিনেমা পিছু পারিশ্রমিকের সম্পর্কে কোনও ধারণা আছে কি? চলুন জেনে নেওয়া যাক।
ইব্রাহিম আলি খান– নবাব পুত্রের ফিল্মি ক্যারিয়ার সেভাবে শুরু না হলেও শোনা যায় শর্মিলা ঠাকুরের বড় নাতির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০-৫০ কোটি টাকা।
রশ্মিকা মন্ধানা – ‘পুষ্পা’ নায়িকার ক্রেজ দেশ জুড়ে। এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা। এক একটি ছবিতে চার থেকে দশ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন রশ্মিকা।

কার্তিক আরিয়ান – বলিউডের ‘রুহ বাবা’র প্রতি মহিলা ফ্যানেদের আকর্ষণ বেড়েই চলেছে। এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতার সম্পত্তির পরিমাণ প্রায় আড়াইশো কোটি টাকা। সিনেমা ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে। ছবি পিছু নেন অন্তত ৫০ কোটি।

সারা আলি খান- সইফকন্যা এক একটি সিনেমার জন্য ৩-৪ কোটি টাকা পারিশ্রমিক নেন। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকার কাছাকাছি।

ভিকি কৌশল – এই প্রজন্মের বলিউড অভিনেতাদের মধ্যে ভিন্নধর্মী ব্যতিক্রমী চরিত্র করতে পছন্দ করেন ভিকি। ২০২৫ সালে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় দেড়শ কোটি টাকার কাছাকাছি।

সুহানা খান- বাবা বলিউড বাদশা, স্বাভাবিকভাবেই ‘বাজিগর’-কন্যার সম্পত্তির পরিমাণ জানতে আগ্রহ থাকবেই। সুহানা ডেবিউ ছবি ‘কিং’-এ শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এই মুহূর্তে তিনি ১৪-১৫ কোটি টাকার সম্পত্তির মালকিন বলে খবর।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...