Friday, May 22, 2026

হাওড়া-বড়গাছিয়া রুটে ট্রেন অবরোধ, অফিস টাইমে ভোগান্তি 

Date:

Share post:

প্রতিদিন ট্রেন লেট। নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছতে পারছেন না যাত্রীরা। যার ফলে কখনও অফিসে হেনস্থার শিকার হতে হচ্ছে, কখনও ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। এবার গর্জে উঠলেন সাধারণ মানুষ। শনির সকালে হাওড়া-বড়গাছিয়া রুটে ট্রেন অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। দাবি একটাই, রেলকে অবিলম্বে লিখিতভাবে জানাতে হবে যে রবিবার থেকে কোনও ট্রেন লেট চলবে না। অবরোধের জেরে হাওড়া-আমতা রুটে (Howrah Amta division) রেল চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তির শিকার ট্রেন যাত্রীরা। বিক্ষোভ অবরোধের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে জগৎবল্লভপুর থানার পুলিশ (Jagatballavpur Police Station)। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচল থমকে থাকায় সমস্যায় যাত্রীরা।

 

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...