Friday, June 12, 2026

বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

Date:

Share post:

বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী ফুট ওভারব্রিজের সিঁড়িতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় অন্তত সাত জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেল যাত্রী ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা ১৫ থেকে ৫টা ২৫-এর মধ্যে ঘটনাটি ঘটে। সেই সময় ৫ নম্বর প্ল্যাটফর্মে ছিল হলদিবাড়ি এক্সপ্রেস এবং ৪ নম্বর প্ল্যাটফর্মে আসে হাওড়া-বর্ধমান কর্ড লাইন লোকাল। কিছুক্ষণ পর কর্ড লাইনের ট্রেনটি মেন লাইনে পাঠানো হয়।

ফলে একদিকে মেন লাইন ধরতে যাত্রীরা সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন, অন্যদিকে কর্ড লাইনের যাত্রীরা ফুট ওভারব্রিজে উঠছিলেন। এই দুই দিকের যাত্রীদের হুড়োহুড়িতেই ঘটে পদপিষ্টের ঘটনা। আহতদের মধ্যে তিনজন মহিলা ও তিনজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে। বাকি একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ জানিয়েছেন, “মোট সাতজন যাত্রীকে হাসপাতালে আনা হয়েছে। সকলেই চিকিৎসাধীন।” ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। যাত্রী সুরক্ষা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে বর্ধমান স্টেশনে।

আরও পড়ুন – ৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...