Saturday, April 11, 2026

কুলদীপ গড়লেন নয়া রেকর্ড, যশস্বীর কাছে মজার আবদার লারার

Date:

Share post:

কুলদীপ যাদবের(Kuldeep Yadav) স্পিনের জালে বন্দি ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতের বোলিং ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ, সেইসঙ্গে একটি রেকর্ডও গড়েছেন ভারতীয় স্পিনার। ৬৮ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি।

চারটি-সহ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিংকে ভাঙলেন কুলদীপ ৮২ রান দিয়ে ৫ উইকেট পান কুলদীপ।     ইংল্যান্ডের জনি ওয়ার্ডলের রেকর্ড ভাঙলেন কুলদীপ।  বাঁহাতি স্পিনার হিসেবে টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেটের নজির ছিল জনি ওয়ার্ডলের। এবার নতুন রেকর্ডের মালিক হলেন কুলদীপ। ওয়ার্ডল ২৮ টেস্টে এই রেকর্ড গড়েছিলেন, কুলদীপ গড়লেন ১৫টি টেস্টে।

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে বললেন, ‘কুলদীপ যাদব আন্তর্জাতিক ক্রিকেটে ৮-৯ বছর আগে অভিষেক করেছে। কিন্তু, এটা খুবই দূর্ভাগ্যজনক যে আজ পর্যন্ত ও মাত্র ১৫ টেস্ট ম্য়াচই খেলার সুযোগ পেয়েছেন।’

আরও পড়ুন :‘আপত্তি’ রেখেই পাশ ফেডারেশনের সংবিধান, সুর চড়ালেন প্রফুল-সুব্রতরা

এদিকে ব্রায়ান লারা মজা করে তিনি যশস্বী জয়সওয়ালকে বলেন, “আমাদের বোলারদের এত মেরো না।” তারপর বুকে জড়িয়ে ধরেন। এই প্রসঙ্গে যশস্বী বলেন, “আমি সবার আগে দলকে রাখি। কীভাবে খেললে দলের সুবিধা হবে, সেটা আমার কাছে সবার আগে। তাই সবসময় ভাবি যদি আমি ওই পরিস্থিতিতে থাকতাম, তাহলে কীভাবে খেলতাম, উইকেট কীরকম। চেষ্টা করি, যতক্ষণ সম্ভব ব্যাট করার। বড় রান করার চেষ্টা করি।”

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...